২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট প্রকাশ

২৬ জুলাই ২০২১, ০৯:৪২ PM
মাউশির ওয়েবসাইটে এটি প্রকাশ করা হয়

মাউশির ওয়েবসাইটে এটি প্রকাশ করা হয় © প্রতীকী ছবি

চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। আজ সোমবার (২৬ জুলাই) রাতে মাউশির ওয়েবসাইটে এটি প্রকাশ করা হয়।

ওয়েবসাইটে ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য দুই সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়। একইসাথে পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট মূল্যায়নের নির্দেশনাও প্রকাশ করা হয়েছে। 

অ্যাসাইনমেন্ট দেখতে এখানে ক্লিক করুন

মাউশি থেকে জারি করা অ্যাসাইনমেন্ট ও মূল্যায়ন গ্রিড অগ্রায়নের চিঠিতে বলা হয়েছে, ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকে প্রণয়নকৃত অ্যাসাইনমেন্ট প্রথম ধাপে দুই সপ্তাহের (১ম ও ২য় সপ্তাহ) জন্য ২৩টি বিষয়ের (পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিত, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, পৌরনীতি ও সুশাসন, অর্থনীতি, যুক্তিবিদ্যা, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, ভূগোল, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, হিসাববিজ্ঞান, ফিন্যান্স, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, আরবি, ইসলাম শিক্ষা, শিশুর বিকাশ, খাদ্য ও পুষ্টি, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন, লঘু সংগীত, উচ্চাঙ্গ সংগীত) পাঠানো করা হলো। 

মূল্যায়ন নির্দেশনা দেখতে এখানে ক্লিক করুন

এ অ্যাসাইনমেন্ট ২০২১ সালের সব এইচএসসির পরীক্ষার্থীদের প্রদান ও গ্রহণের ক্ষেত্রে কোভিড-১৯ জনিত সরকার কর্তৃক ঘোষিত স্বাস্থ্যবিধি সংক্রান্ত বিধিনিষেধ যথাযথ অনুসরণ করতে বলা হয়েছে আদেশে। 

কভার পেজ দেখতে এখানে ক্লিক করুন

প্রসঙ্গত, ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের আবশ্যিক বিষয় বাংলা, ইংরেজি ও আইসিটি পরীক্ষা নেওয়া হবে না। এছাড়া চতুর্থ বিষয়েরও পরীক্ষা নেওয়া হবে না। সাবজেক্ট ম্যাপিং করে আবশ্যিক ও চতুর্থ বিষয়ের নম্বর যোগ করা হবে নৈর্বাচনিক তিন বিষয়ের পরীক্ষা/মূল্যায়নের নম্বরের সঙ্গে।

স্বরাষ্ট্র-আইনসহ ৩ মন্ত্রী পেলেন নতুন দায়িত্ব
  • ৩১ জুলাই ২০২৬
আইইউবিতে শেষ হলো তিনদিনের নাট্যোৎসব ‘নাট্যবৃত্তের দ্বিদশক’
  • ৩১ জুলাই ২০২৬
পাবনায় অপহরণকারী চক্রের ৫ সদস্য আটক, অপহৃত স্কুলছাত্র উদ্ধার
  • ৩১ জুলাই ২০২৬
বিশ্বকাপজয়ী ইতালির কিংবদন্তি ফুটবলার ফ্রাঙ্কো বারেসি আর নেই
  • ৩১ জুলাই ২০২৬
হাসিনা প্রত্যর্পণ নিয়ে ঢাকার অনুরোধ পর্যালোচনায় দিল্লি
  • ৩১ জুলাই ২০২৬
পে-স্কেল প্রজ্ঞাপনের জন্য প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চায় সরকারি…
  • ৩১ জুলাই ২০২৬