পুকুরে নেমে ঝিনাইদহ ক্যাডেট কলেজের এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

২৪ জুলাই ২০২১, ১২:১৫ PM
উদ্ধারে অংশ নেওয়া নৌবাহিনী স্পেশাল টিম

উদ্ধারে অংশ নেওয়া নৌবাহিনী স্পেশাল টিম © সংগৃহীত

যশোর পৌর পার্কের পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া ফারহান তানভীরের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নৌবাহিনী স্পেশাল টিম মধ্যরাতে উদ্ধার অভিযান চালিয়ে রাত দুইটার সময় ফারহানের মরদেহ উদ্ধার করে। এর আগে শুক্রবার ফারহান বন্ধুদের সাথে ফুটবল খেলা শেষে পৌরপার্কে গোসল করতে নামেন।

তারপর থেকেই সে নিখোঁজ ছিল। পরে বিকেল থেকে রাত আটটা পর্যন্ত যশোরের ফায়ার সার্ভিস ও খুলনা থেকে আগত ডুবুরি টিম উদ্ধার অভিযান চালিয়ে ব্যর্থ হয়। শনিবার ভোর থেকে তাদের আবার উদ্ধার অভিযান চালানোর কথা ছিল।

এর মাঝেই নৌবাহিনীর স্পেশাল টিম ফারহানের লাশ উদ্ধার করে। এ সময় পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে  ছিলেন। এছাড়া নিহতের পরিবারের সদস্যরাসহ পৌরসভা কর্তৃপক্ষ ও উৎসুক জনতা উপস্থিত ছিলেন।

নিহত ফারহান যশোর শহরতলী আরবপুর এলাকার বিমানবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার আকরাম হোসেনের ছেলে। ফারহান ঝিনাইদহ ক্যাডেট কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ১ অক্টোবর
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ফ্যামিলি কার্ড পাবেন ডা. জুবাইদা রহমান: শাহে আলম
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে সহকারী শিক্ষকের নিয়োগপত্র বিতরণ শুরু, না পাওয়ার অ…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
‘মেসি কাপ’ আয়োজনে যে বিশেষত্ব দেখছেন লিওনেল মেসি
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ আজ
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের বিশে…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬