এসএসসি-এইচএসসির মানবন্টন

৩ ঘণ্টার পরীক্ষা দেড় ঘণ্টায়, ১০০ নম্বরের পরিবর্তে ৫০ নম্বর

১৫ জুলাই ২০২১, ১১:৪০ AM
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি © ফাইল ছবি

এসএসসি-এইচএসসি পরীক্ষার্থীদের সংক্ষিপ্ত সিলেবাসে ২৪-৩০টি অ্যাসাইনমেন্ট ভিত্তিতে তিন ঘণ্টার পরীক্ষা দেড় ঘণ্টায় নেয়া হবে আর ১০০ নম্বরের পরীক্ষা হবে ৫০ নম্বরে। 

বৃহস্পতিবার (১৫ জুলাই) এসএসসি-এইচএসসি পরীক্ষা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শিক্ষামন্ত্রী বলেন, তিন ঘণ্টার পরীক্ষা দেড় ঘণ্টায় নেয়া হবে। তাই কোনো শিক্ষার্থী যদি অ্যাসাইনমেন্টগুলো ভালো ভাবে করে তবে পরীক্ষায় কোনো সমস্যা হবে না। আগে পরীক্ষায় যেমন ১০টি প্রশ্নের মধ্যে ৮টি প্রশ্নের উত্তর দিতে হত। এখন সেই ১০টি প্রশ্নই থাকবে হয়তো উত্তর দিতে হবে মাত্র তিনটি প্রশ্নের। সেক্ষেত্রে শিক্ষার্থীদের অপশন বেড়ে যাবে। তাই পরীক্ষা দিতে সুবিধা হবে। মানবন্টনও ১০০ নম্বরের জায়গায় ৫০ নম্বর করে দেয়া হবে। আমরা হয়তো মূল্যায়নের সময় সেটাকে ১০০ নম্বরে কনভার্ট করে নেয়া হবে। 

প্রশ্নের ধরন কেমন হবে এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, প্রত্যেকবার যেমন প্রশ্ন হয় তেমনি থাকবে কিন্তু চয়েজ অনেক বেশি থাকবে। এসএসসির সাবজেক্ট ম্যাপিং জেএসসির বিষয়গুলোর উপর নির্ভর করে মূল্যায়ন করা হবে। 

তিনি আরও বলেন, তবে যেটাই হোক সশরীরে প্রতিষ্ঠানে যেয়ে শিক্ষার কোনো বিকল্প নেই। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে নেয়া সম্ভব নয়। তবে পরিস্থিতি ভালো হলে আমরা এই গ্যাপ কাটিয়ে শিক্ষার্থীদের সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হবে।

৩ পদে জনবল নিয়োগে দেবে এনসিসি ব্যাংক
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
টানা ৫ম দিনেও ড. সায়েমকে পুনর্বহালের দাবিতে চুয়েট শিক্ষার্থ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে শিক্ষক নিয়োগে ‘প্রহসনের নজির’ স্থাপন করেছে সরকার:…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
আব্বু-আম্মুকে জড়িয়ে ধরে বলেছি—‘আমি জজ হয়েছি’
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. আলী আকবর পলান
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা স্টক এক্সচেঞ্জে জনবল নিয়োগ, আবেদন ৬ অক্টোবর পর্যন্ত
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬