উপবৃত্তির টাকা না পেয়ে এমপি মাশরাফির বাড়িতে শিক্ষার্থীরা

১০ জুন ২০২০, ০৮:১৭ AM

শতাধিক স্নাতক শিক্ষার্থী উপবৃত্তির টাকা না পেয়ে নড়াইল-২ আসনের সাংসদ মাশরাফি বিন মোর্তজার বাড়িতে সমবেত হন। প্রশাসনের বিভিন্ন দপ্তরে গিয়ে প্রতিকার না পেয়ে মঙ্গলবার দুপুরে এমপি মাশরাফি বাড়িতে উপস্থিত হন তারা। তারা সবাই নড়াইলের লোহাগড়া সরকারি আদর্শ মহাবিদ্যালয়ের শিক্ষার্থী।

তারা জানায়, লোহাগড়া সরকারি আদর্শ মহাবিদ্যালয়ের স্নাতক ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ২শ ৫৩ জন শিক্ষার্থীকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপবৃত্তি প্রকল্পের জন্য নির্বাচিত করে তালিকা প্রেরণ করা হয়। এর মধ্যে ১৫০জন শিক্ষার্থী যথা নিয়মে তাদের প্রথম বর্ষের বরাদ্দকৃত জনপ্রতি ৪ হাজার ৯শ টাকা পেলেও বাকিরা আজও কোন টাকা পায়নি।

বৃত্তি বঞ্চিত শিক্ষার্থীরা এ ব্যাপারে কলেজ অধ্যক্ষ থেকে শুরু করে প্রশাসনের সংশ্লিষ্ট নানা মহলে ঘুরে ফল না পেয়ে মাশরাফি স্মরণাপন্ন হতে তার বাড়িতে আসেন। মাশরাফির অনুপস্থিতিতে সেখানে তার বাবা গোলাম মোর্তজা স্বপন তাদের ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে শিক্ষার্থীরা সবাই যার যার বাড়ি ফিরে যান।

এনএসইউতে তরুণদের পরিবেশবান্ধব উদ্ভাবনে এনএসইউ-ব্র্যাক গ্রিন…
  • ০৫ নভেম্বর ২০২৬
আগের উপাচার্যকে পুনর্বহালের দাবিতে বিএনপির মহাসচিবকে চুয়েট …
  • ০৫ নভেম্বর ২০২৬
রোনালদো-মেসির বিদায়, দুই কিংবদন্তির শেষটা দুই রকম
  • ০৫ নভেম্বর ২০২৬
শিক্ষকদের পিএইচডি ও আন্তর্জাতিক মানের গবেষণায় গুরুত্ব দিচ্ছ…
  • ০৫ নভেম্বর ২০২৬
স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিবহনসেবায় যুক্ত হলো…
  • ০৫ নভেম্বর ২০২৬
ইন্দোনেশিয়ার বালিতে কিউএস হায়ার এডুকেশন সামিট: এশিয়া প্যাসি…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950