উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের জন্য অনলাইন প্রতিযোগিতা চুয়েট শিক্ষার্থীদের

বিশ্বজুড়ে নভেল করোনাভাইরাস সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করেছে। দিন দিন এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে, বাড়ছে মৃত্যুর সংখ্যাও। প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণের ফলে পুরো দেশে চলছে অঘোষিত লকডাউন। অনির্দ্দিষ্টকালের জন্য সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। পিছিয়ে দেওয়া হয়েছে এইচএসসি পরীক্ষাও।

এই পরিস্থিতিতে উচ্চ মাধ্যমিকে পড়ুয়া শিক্ষার্থীদের পাশাপাশি, পরীক্ষার্থীরা তাদের প্রস্তুতিমূলক প্রাতিষ্ঠানিক অনুশীলনের ঘাটতি অনুভব করছে। এছাড়া দীর্ঘ অবসর ও পরীক্ষা নিয়ে দুশ্চিন্তা পরীক্ষার পূর্ব এই সময়ে তাদের মানসিক প্রস্তুতিতে বিরূপ প্রভাব ফেলছে বলে জানিয়েছেন অভিভাবকরা। এই সমস্যা সমাধানের লক্ষে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীদের উদ্যোগে ‘ক্যাপ্টেন অব ম্যাথ’ শীর্ষক উচ্চমাধ্যমিক গণিতের ওপর অনলাইনভিত্তিক একটি প্রতিযোগিতা আয়োজন করতে যাচ্ছে।

ক্যাপ্টেনস স্কোয়াডের আয়োজিত এই অনলাইন কুইজ প্রতিযোগিতার বিজয়ীকে ‘ক্যাপ্টেনস অব ম্যাথ’ উপাধিতে ভূষিত করা হবে এবং প্রতিযোগীদের উৎসাহিত করতে পুরস্কারস্বরূপ থাকবে ৩০ হাজার টাকা সমমূল্যের পুরস্কার ও বই। আর এই উৎসাহমূলক পুরস্কার প্রদানে ক্যাপ্টেনস স্কোয়াডের আয়োজনে টাইটেল পার্টনার হিসেবে আছে ‘Faith Overseas Ltd’ ও সহকারী পার্টনার হিসেবে ‘CoachSys’ এবং পাঠ্যবইকে সহজ করার প্রয়াসে একচিত্ত ‘আস্পেক্ট সিরিজ’।

এ ব্যাপারে আয়োজক নাজমুল হাসান নাহিদ জানান, অবরুদ্ধ সময়টাতে কৌতূহলী ও বুদ্ধিদীপ্ত মস্তিষ্কে যাতে মরিচা না ধরে সেজন্য ক্যাপ্টেনস স্কোয়াডের পক্ষ থেকে আমাদের এ আয়োজন। প্রতিযোগিতায় অংশগ্রহণ করাটাই মুখ্য হলেও ‘ক্যাপ্টেন অব ম্যাথ’ সহ সর্বোচ্চ নাম্বার অর্জনকারী বাকি চারজন আমাদের বুক পার্টনার ‘আস্পেক্ট সিরিজ’র পক্ষ থেকে দেয়া হবে এক সেট ভর্তি সহায়ক বই । এছাড়া টপ ৫০ এর বাকি ৪৫ জন পাবে ১ টি করে বই।

চুয়েটের ২য় বর্ষের কয়েকজন শিক্ষার্থীদের অনলাইন প্ল্যাটফর্ম ক্যাপ্টেনস স্কোয়াডের পক্ষ থেকে এ আয়োজন করা হচ্ছে। আগামী ২০ জুন (রবিবার) প্রতিযোগিতাটিতে যেকোন উচ্চমাধ্যমিক শিক্ষার্থী কোন রকম রেজিস্ট্রেশন ফি ছাড়াই রেজিস্ট্রেশন করতে পারবে। দুই স্তরে অনুষ্ঠিত হওয়া এই প্রতিযোগিতার প্রথমভাগে থাকছে ‘প্রাত্যাহিক কুইজ’। যা ক্যাপ্টেনস স্কোয়াডের ফেসবুক পেজে ১০ হতে ১৭ জুনের মধ্যে সময়মত আপলোড দেওয়া হবে। এরপর ২০ জুন অনুষ্ঠিত মূল পরীক্ষায় প্রাত্যাহিক কুইজের প্রাপ্ত নাম্বারের কিছু শতাংশ মূল পরীক্ষার সাথে যুক্ত হবে।

বিস্তারিত এবং রেজিস্ট্রেশনের দিক নির্দেশনাবলি প্রতিযোগিতার ফেসবুক ইভেন্ট এবং ওয়েবসাইটে পাওয়া যাবে ।

ফেসবুক পেজ লিংক: www.facebook.com/CaptainsSquad2020

রেজিস্ট্রেশন লিংক : http://captainsquad.rtgblog.com/

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের তিনজনের
  • ২৪ মার্চ ২০২৬
বায়ুদূষণে আজও শীর্ষে ঢাকা, দ্বিতীয় দিল্লি
  • ২৪ মার্চ ২০২৬
মাদকবিরোধী অভিযানে গিয়ে এএসআই রুপনের আকস্মিক মৃত্যু
  • ২৪ মার্চ ২০২৬
'আব্বু আমাদের যে এভাবে ফেলে গেলা, আমাদের এখন কে দেখবে'
  • ২৪ মার্চ ২০২৬
দাওরায়ে হাদিস পরীক্ষার ফল প্রকাশ আজ, দেখবেন যেভাবে
  • ২৪ মার্চ ২০২৬
টুঙ্গিপাড়ায় ককটেল বানাচ্ছিলেন যুবক, অতঃপর...
  • ২৪ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence