জিপিএ ভিত্তিতে নটরডেমে ভর্তি শুরু আজ

০২ জুন ২০২০, ০৯:৩৫ PM

© ফাইল ফটো

আজ বুধবার (৩ জুন) থেকে শিক্ষার্থী ভর্তি করানো শুরু করবে রাজধানীর স্বনামধন্য নটরডেম কলেজে। কোভিড-১৯ পরিস্থিতির কারণে এবার ভর্তি পরীক্ষা ছাড়াই জিপিএ’র ভিত্তিতে ভর্তি কার্যক্রম সম্পন্ন করবে কলেজ কর্তৃপক্ষ।

ইতোমধ্যেই ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কলেজ কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থীদের এসএসসির প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী কলেজে ভর্তি করা হবে। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আগামী ৩ জুন থেকে ১১ জুন পর্যন্ত বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক শাখায় কলেজের ওয়েবসাইটে ভর্তির আবেদন করতে পারবেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ফলাফলে সমান নম্বরধারীর সংখ্যা আসন সংখ্যার তুলনায় বেশি হলে বিজ্ঞান বিভাগ-এর উচ্চতর গণিত, জীববিজ্ঞান ও ইংরেজি; ব্যবসায় শিক্ষা বিভাগ-এর হিসাববিজ্ঞান, ইংরেজি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি; মানবিক বিভাগ-এর ইংরেজি, বাংলা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে বেশি নম্বর প্রাপ্ত প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।

পড়ুন: নটরডেমসহ চার মিশনারি কলেজে ভর্তি কার্যক্রম স্থগিত

পড়ুন: ধূমপায়ী শিক্ষার্থীদের ভর্তি নিচ্ছে না নটরডেম কলেজ

আরো পড়ুন: জিপিএ-৫ পাওনি তাতে কী? একদিন ১২ ডজন জিপিএ-৫ তোমার অফিসে থাকবে

বিজ্ঞপ্তি দেখুন নিচে (ছবিতে ক্লিক করুন)

Noter dam Admission

এনএসইউতে তরুণদের পরিবেশবান্ধব উদ্ভাবনে এনএসইউ-ব্র্যাক গ্রিন…
  • ০৫ নভেম্বর ২০২৬
আগের উপাচার্যকে পুনর্বহালের দাবিতে বিএনপির মহাসচিবকে চুয়েট …
  • ০৫ নভেম্বর ২০২৬
রোনালদো-মেসির বিদায়, দুই কিংবদন্তির শেষটা দুই রকম
  • ০৫ নভেম্বর ২০২৬
শিক্ষকদের পিএইচডি ও আন্তর্জাতিক মানের গবেষণায় গুরুত্ব দিচ্ছ…
  • ০৫ নভেম্বর ২০২৬
স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিবহনসেবায় যুক্ত হলো…
  • ০৫ নভেম্বর ২০২৬
ইন্দোনেশিয়ার বালিতে কিউএস হায়ার এডুকেশন সামিট: এশিয়া প্যাসি…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950