একাদশে ভর্তি কার্যক্রম শুরু ৬ জুন!

২৪ মে ২০২০, ০৩:২৮ PM

© ফাইল ফটো

আগামী ৩১ মে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ফলাফল প্রকাশের সাতদিনের মধ্যেই একাদশ শ্রেণীর ভর্তি কার্যক্রম শুরু হবে বলে আন্তঃশিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে। এজন্য তারা শিক্ষা মন্ত্রণালয় বরাবর চিঠিও দিয়েছে।

সূত্র জানায়, আগামী ৬ জুন থেকে পুরোপুরি অনলাইনের মাধ্যমে একাদশ শ্রেণীতে ভর্তির প্রস্তুতি নিচ্ছে বোর্ডগুলো। ভর্তির সম্পূর্ণ প্রক্রিয়া ৫০ দিনের মধ্যে শেষ করার প্রস্তাবনা দেয়া হয়েছে। তবে একাদশ শ্রেণীর ক্লাস শুরু করার বিষয়ে পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত নেয়া হবে।

এ বিষয়ে আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক হারুন আর রশিদ বলেন, একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম সংক্রান্ত প্রস্তাব আমরা মন্ত্রণালয়ে পাঠিয়েছি। আগামী ৬-৭ জুন থেকে অনলাইনে ভর্তি কার্যক্রম ৫০ দিনের মধ্যে শেষ করতে প্রস্তাব পাঠানো হয়েছে। তিনটি ধাপে আবেদন গ্রহণ ও ফলাফল প্রকাশ করা হবে। ভর্তি কার্যক্রম শেষে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।

বোর্ড সূত্রে জানা যায়, আগামী ৬ জুন থেকে প্রথম ধাপের ভর্তি প্রক্রিয়া শুরু হবে। চলবে ১৬ জুন পর্যন্ত। আর দ্বিতীয় ধাপের কার্যক্রম শুরু হবে ১৪ জুলাই থেকে। প্রথম ধাপে যারা আবেদন করবে তাদের যাচাই-বাছাই হবে ২৩ থেকে ২৭ জুন। আগামী ৫ জুলাই প্রথম ধাপে আবেদনকারীদের ফল প্রকাশ করা হবে।

উল্লেখ্য, করোনাভাইরাসের ফলে গত ২৬ জুন থেকে সাধারণ ছুটি চলছে। ফলে নির্ধারিত সময়ে চলতি বছরের এসএসসি ও সমমানের ফল প্রকাশ করা সম্ভব হয়নি।

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের তিনজনের
  • ২৪ মার্চ ২০২৬
বায়ুদূষণে আজও শীর্ষে ঢাকা, দ্বিতীয় দিল্লি
  • ২৪ মার্চ ২০২৬
মাদকবিরোধী অভিযানে গিয়ে এএসআই রুপনের আকস্মিক মৃত্যু
  • ২৪ মার্চ ২০২৬
'আব্বু আমাদের যে এভাবে ফেলে গেলা, আমাদের এখন কে দেখবে'
  • ২৪ মার্চ ২০২৬
দাওরায়ে হাদিস পরীক্ষার ফল প্রকাশ আজ, দেখবেন যেভাবে
  • ২৪ মার্চ ২০২৬
টুঙ্গিপাড়ায় ককটেল বানাচ্ছিলেন যুবক, অতঃপর...
  • ২৪ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence