অসদুপায়ের দায়ে ৫ এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার

০৬ জুলাই ২০২৬, ০৫:২৭ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৬, ০৫:৩১ PM
দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র

দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র © সংগৃহীত

জামালপুরের দেওয়ানগঞ্জে এইচএসসি পরীক্ষায় নকলের দায়ে পাঁচ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) ইংরেজি প্রথম পত্র পরীক্ষার সময় দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাঁদের বহিষ্কার করেন।

জানা গেছে, বহিষ্কৃত পরীক্ষার্থীরা সরকারি আব্দুল খালেক মেমোরিয়াল কলেজের শিক্ষার্থী। 

তারা কেন্দ্রের ৪০১, ৪০২, ৪০৩ ও ৫০২ নম্বর কক্ষে পরীক্ষা দিচ্ছিলেন। কেন্দ্রে প্রবেশের সময়ে নকল সঙ্গে নিয়ে আসেন তাঁরা। পরিদর্শনের সময় তাঁদের কাছে নকল পাওয়া গেলে পাঁচ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হোসেন বলেন, কেন্দ্র পরিদর্শনের সময় হাতে-নাতে নকল পাওয়ায় পাঁচ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

ছাত্রদল নেতাকে ধাওয়া করে চাপাতি-কুড়াল দিয়ে কুপিয়ে জখম
  • ১৫ অক্টোবর ২০২৬
ক্যাডেট কলেজে ৭ম শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন যেভ…
  • ১৫ অক্টোবর ২০২৬
স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর পড়ুন নেদারল্যান্ডসে, আবেদন ১ এপ্…
  • ১৫ অক্টোবর ২০২৬
‘বাঁচাও বাঁচাও’ আর্তনাদে ভারী হয়ে উঠেছিল রাত, ৪১ বছর পরও কা…
  • ১৫ অক্টোবর ২০২৬
চ্যাটজিপিটিতে নতুন ফিচার, উত্তরের সঙ্গেই মিলবে ক্যালকুলেটর-…
  • ১৫ অক্টোবর ২০২৬
দক্ষিণ এশিয়ার মুসলিমপ্রধান দেশগুলোর শিক্ষার্থীদের শতভাগ স্ক…
  • ১৫ অক্টোবর ২০২৬