রেকর্ড বহিষ্কার এইচএসসির তৃতীয় দিনে

০৬ জুলাই ২০২৬, ০৪:০৩ PM
পরীক্ষার হল

পরীক্ষার হল © সংগৃহীত

এইচএসসি ও সমমান পরীক্ষার তৃতীয় দিনে অসদুপায় অবলম্বনের অভিযোগে বহিষ্কারের সংখ্যা আগের দুই দিনের সব রেকর্ড ছাড়িয়েছে। সোমবার (৬ জুলাই) অনুষ্ঠিত পরীক্ষায় সারা দেশে মোট ৪৮ জন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছেন। প্রথম দিনে এ সংখ্যা ছিল ৭ এবং দ্বিতীয় দিনে ১৭।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রকাশিত তথ্য অনুযায়ী, তৃতীয় দিনে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে ইংরেজি (আবশ্যিক) প্রথম পত্র পরীক্ষায় মোট ৯ লাখ ৯৯ হাজার ২১ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেন ৯ লাখ ৭১ হাজার ৯৮৭ জন। এসব বোর্ডে অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার হয়েছেন ৪৩ জন পরীক্ষার্থী।

এর মধ্যে ঢাকা বোর্ডে সর্বোচ্চ ১০ জন বহিষ্কার হয়েছেন। কুমিল্লা বোর্ডে ৮ জন, দিনাজপুর ও ময়মনসিংহ বোর্ডে ৭ জন করে, বরিশাল বোর্ডে ৪ জন, রাজশাহী ও যশোর বোর্ডে ৩ জন করে এবং সিলেট বোর্ডে ১ জন বহিষ্কার হয়েছেন। চট্টগ্রাম বোর্ডে কোনো পরীক্ষার্থী বহিষ্কারের ঘটনা ঘটেনি।

মাদ্রাসা শিক্ষা বোর্ডে বাংলা প্রথম পত্র পরীক্ষায় অংশ নেওয়া পরীক্ষার্থীদের মধ্যে ২ জন বহিষ্কার হয়েছেন। অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ডে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন-২, ক্যারিয়ার গাইডেন্স অ্যান্ড অ্যাকাউন্টিংসহ বিভিন্ন বিষয়ের পরীক্ষায় বহিষ্কার হয়েছেন ৩ জন।

সব মিলিয়ে তৃতীয় দিনের পরীক্ষায় তিন শিক্ষা বোর্ডে মোট ৪৮ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন, যা চলতি এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথম তিন দিনের মধ্যে সর্বোচ্চ।

এদিন সব শিক্ষা বোর্ড মিলিয়ে মোট ৩২ হাজার ১২৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডে ২৭ হাজার ৩৪ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৫ হাজার ১৫২ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ২ হাজার ৯৪৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেননি। সাধারণ শিক্ষা বোর্ডে অনুপস্থিতির হার ছিল ২ দশমিক ৫১ শতাংশ, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৬ দশমিক ১৮ শতাংশ এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৩ দশমিক ৫১ শতাংশ।

ছাত্রদল নেতাকে ধাওয়া করে চাপাতি-কুড়াল দিয়ে কুপিয়ে জখম
  • ১৫ অক্টোবর ২০২৬
ক্যাডেট কলেজে ৭ম শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন যেভ…
  • ১৫ অক্টোবর ২০২৬
স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর পড়ুন নেদারল্যান্ডসে, আবেদন ১ এপ্…
  • ১৫ অক্টোবর ২০২৬
‘বাঁচাও বাঁচাও’ আর্তনাদে ভারী হয়ে উঠেছিল রাত, ৪১ বছর পরও কা…
  • ১৫ অক্টোবর ২০২৬
চ্যাটজিপিটিতে নতুন ফিচার, উত্তরের সঙ্গেই মিলবে ক্যালকুলেটর-…
  • ১৫ অক্টোবর ২০২৬
দক্ষিণ এশিয়ার মুসলিমপ্রধান দেশগুলোর শিক্ষার্থীদের শতভাগ স্ক…
  • ১৫ অক্টোবর ২০২৬