সেনাপ্রধান

ভাল সিজিপিএ, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেও অনেকের নৈতিকতার অভাব রয়েছে

১৪ নভেম্বর ২০২৫, ০৬:৫০ PM , আপডেট: ১৪ নভেম্বর ২০২৫, ০৭:০০ PM
সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান ও ক্যাডেটদের কুচকাওয়াজ

সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান ও ক্যাডেটদের কুচকাওয়াজ © সংগৃহীত ছবি

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, আমরা অনেকেই শিক্ষিত হই, কিন্তু সুশিক্ষিত হই না। ভাল ভাল রেজাল্ট করি, ভাল জিপিএ পেয়ে উত্তীর্ণ হই, ইউনিভার্সিটিতে ভাল করি, পিএইচডি করি, রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করি, কিন্তু কারও কারও মাঝে নৈতিকতার অভাবের কারণে আমরা খুব একটা ভাল কাজ করতে পারি না।

শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের সাবেক ক্যাডেটদের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রাক্তন ক্যাডেটদের তিন দিনব্যাপী এই পুনর্মিলনীর দ্বিতীয় দিনটি জমকালো আয়োজনের মাধ্যমে উদ্‌যাপিত হয়।

সেনাপ্রধান ক্যাডেটদের উদ্দেশ্যে বলেন, ‘যাদের পয়সায় আমাদের বেতন হয়, লেখাপড়ার খরচ চলে, দেশের উন্নয়ন ও সমৃদ্ধি ঘটে— সেসব খেটে খাওয়া মানুষের জন্যই আমাদের কাজ করতে হবে। মনে রাখতে হবে দেশের মানুষের জন্য কাজ করা আমাদের দায়িত্ব। আমরা ভালো ভাল রেজাল্ট করি, ভাল জিপিএ পেয়ে উত্তীর্ণ হই, ইউনিভার্সিটিতে ভাল করি, পিএইচডি করি, রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করি, কিন্তু কারও কারও মাঝে নৈতিকতার অভাবের কারণে আমরা খুব একটা ভাল কাজ করতে পারি না।

ওয়াকার-উজ-জামান আরও বলেন, এখানের সবাইকে নীতি-নৈতিকতার সঙ্গে কাজ করতে হবে। আমাদের স্বপ্ন অনেক ক্যাডেট তৈরি করা। আমরা নারী নেতৃত্ব চাচ্ছি, নারী ক্ষমতায়ন চাচ্ছি। আমাদের ভাবতে হবে দেশের ৫০ ভাগ নারী, তাদের বাদ দিয়ে দেশের উন্নয়নের চিন্তা করলে তা ভুল হবে। সেজন্য নারীদের দক্ষভাবে গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আখতার চৌধুরী, পুলিশ সুপার মো. আব্দুল ওয়াহাব, জয়পুরহাট ক্যাডেট কলেজের অধ্যক্ষ আরিফুল, সেনা প্রধানের স্ত্রী কমলিকা জামান, প্রাক্তন ক্যাডেট অ্যাসোসিয়েশনের সভাপতি মৌসুমি শিখা ছাড়াও বিভিন্ন স্তরের সেনা কর্মকর্তা, ক্যাডেট কলেজের শিক্ষক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এক রাজ্যে ক্ষমতা কমছে ভারতের, পরিবর্তন আনা হচ্ছে সংবিধানেও
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
তরুণ উদ্যোক্তাদের অর্থায়নে ‘উদ্যোগ’ প্রকল্পের নীতিমালা জারি
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাসের ধাক্কায় আহত সেই স্কুলছাত্রী আইসিইউতে ৪ ঘণ্টার লড়াই শে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুরে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
মানিট্রাপ: রাজনীতির সর্বনাশা হাতিয়ার!
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাসের ধাক্কায় স্কুলছাত্রী আহত, ২ ঘণ্টা মহাসড়ক অবরোধ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9