৮টার পর একাদশ ভর্তির দ্বিতীয় ধাপের ফল, দেখা যাবে যেভাবে

২৮ আগস্ট ২০২৫, ০৭:৩৮ PM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৫ PM
শিক্ষার্থী

শিক্ষার্থী © ফাইল ফটো

একাদশ শ্রেণিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ করা হবে আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত ৮টায়। শিক্ষা মন্ত্রণালয়ের ভর্তি সংশ্লিষ্ট ওয়েবসাইটে সূত্রে এমন তথ্য জানা গেছে। 

জানা গেছে, ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তির লক্ষ্যে পছন্দক্রম অনুযায়ী ১ম মাইগ্রেশনের ফল প্রকাশ, এবং ২য় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ আজ ২৮ আগস্ট, ২০২৫ (বৃহস্পতিবার) রাত ৮ টায়। ফলাফল দেখতে যথাসময়ে এই পোর্টালে লগইন করুন। এসএমএস এর মাধ্যমেও ফলাফল পাঠানো হবে। 

এর আগে, দ্বিতীয় ধাপের আবেদনের সুযোগ শেষ হয়েছিল ২৫ আগস্ট। এ ধাপে সুযোগ পাচ্ছেন মূলত তারা, যারা প্রথম ধাপে কোনো কলেজে আবেদন করেননি, আবেদন করেও মনোনয়ন পাননি অথবা মনোনীত কলেজ বাতিল করেছিলেন। মনোনীত শিক্ষার্থীদের নির্দিষ্ট সময়ের মধ্যে কলেজে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।

প্রসঙ্গত, গত ২০ আগস্ট রাতে চলতি বছরের একাদশ শ্রেণির (২০২৫-২৬ শিক্ষাবর্ষ) ভর্তির অনলাইন আবেদনের প্রথম ধাপের ফল প্রকাশিত হয়। ওই ধাপে মোট ২৫ হাজার ৩৩ জন শিক্ষার্থী কোনো কলেজে সুযোগ পায়নি। এর মধ্যে জিপিএ-৫ প্রাপ্ত ৫ হাজার ৭৬৫ জন শিক্ষার্থীও কলেজে ভর্তির মনোনয়ন পাননি। 

ফল দেখবেন যেভাবে

একাদশে ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইটে (https://www.xiclassadmission.gov.bd/) প্রবেশ করে শিক্ষার্থীরা ফল দেখতে পারবেন। সেক্ষেত্রে আবেদনকারী শিক্ষার্থীকে নিজের ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। এছাড়া আবেদনের সময় শিক্ষার্থীদের দেওয়া মোবাইল ফোন নম্বরেও ফলাফল এসএসএসের মাধ্যমে পাঠানো হচ্ছে।

 

 

 

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬