পরিত্যক্ত প্লাস্টিক বোতল দিলে মিলছে গাছের চারা

২১ আগস্ট ২০২৫, ০৪:২৬ PM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৫ PM
প্লাস্টিক বোতল দিলে মিলছে গাছ

প্লাস্টিক বোতল দিলে মিলছে গাছ © টিডিসি

পরিত্যক্ত প্লাস্টিকের বোতলের বিনিময়ে দেওয়া হচ্ছে একটি করে চারা গাছ। শিক্ষার্থীরা এক এক করে নিয়ে আসছেন পরিত্যক্ত প্লাস্টিকের বোতল আর বিনিময়ে নিয়ে যাচ্ছেন গাছের চারা। পরিবেশ সচেতনতা সৃষ্টির লক্ষ্যে রাজশাহী কলেজে ব্যতিক্রম এ কর্মসূচির আয়োজন করে পরিবেশবাদী যুব-সংগঠন গ্রীন ভয়েস রাজশাহী কলেজ শাখা। বৃহস্পতিবার (২১ আগস্ট) বেলা ১১ টায় গ্রীন সংগঠনটির সভাপতি রাবেয়া খাতুনের নেতৃত্বে কলেজের কেন্দ্রীয় গ্রন্থাগারের এই কর্মসূচির আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মু যহুর আলী, উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহিম আলী, রাজশাহী কলেজের অবসরপ্রাপ্ত সাবেক উপাধ্যক্ষ প্রফেসর মোহা. ওলিউর রহমান। এসময় কলেজ শাখা সাধারণ সম্পাদক মো. আশিক আলীর উপস্থাপনায় পরিত্যক্ত প্লাস্টিকের বোতলের বিনিময়ে শিক্ষার্থীদের হাতে একটি করে চারা গাছ তুলে দেন অতিথিরা।

কলেজ শাখার সভাপতি রাবেয়া খাতুন বলেন, প্লাস্টিকের বোতল দিন পরিবেশ বান্ধব গাছ নিন" মূলত একটি প্রতীকী স্লোগান হিসেবে ব্যবহার করে সবার মাঝে প্লাস্টিকের ক্ষতিকর বিষয় সম্পর্কে সচেতনতা বৃদ্ধি আমাদের মূল লক্ষ্য। কর্মসূচির আওতায় শিক্ষার্থী মাঝে প্লাস্টিক বোতলের বিপরীতে ৩০০টি বিভিন্ন প্রজাতির গাছ আমরা বিতরণ করেছি। এছাড়াও তিনি বলেন, এই আয়োজন শিক্ষার্থীদের মাঝে বেশ ছাড়া ফেলেছে এবং সবুজ পৃথিবীর গড়ে তুলতে ভবিষ্যতে আমাদের এমন আয়োজন অব্যাহত থাকবে।

উল্লেখ্য কর্মসূচির আওতায় ৩০০টি বিভিন্ন পরিবেশ বান্ধব গাছ বিতরণ করা হয়। এর মধ্যে অর্জুন, পলাশ ফুল, বিদেশি শিমুল গাছ, শিউলি ফুল, কাঞ্চন ফুলসহ বিভিন্ন প্রজাতির গাছ ছিল উল্লেখযোগ্য। এছাড়াও এই আয়োজন শিক্ষার্থীদের মাঝে দারুণ সাড়া ফেলেছে। আয়োজনের শুরু থেকেই তারা উৎসাহের সাথে প্লাস্টিকের বোতলের বিনিময়ে গাছ নিতে ভিড় জমিয়েছেন এবং নিজেদের পছন্দ অনুযায়ী গাছ গ্রহণ করেছেন।

প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬