দিনভর উত্তাল ছাত্র আন্দোলন, বুধবার ঢাকা সিটি কলেজ বন্ধ ঘোষণা

০৮ জুলাই ২০২৫, ০৯:৫৮ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ১২:১৫ AM
দিনভর আন্দোলনে উত্তাল ছিল সিটি কলেজ

দিনভর আন্দোলনে উত্তাল ছিল সিটি কলেজ © সংগৃহীত

অধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের দিনভর আন্দোলনের পর বুধবার (৯ জুলাই) ঢাকা সিটি কলেজে ক্লাস ও অভ্যন্তরীণ পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে পূর্বনির্ধারিত বোর্ড পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৮ জুলাই) রাতে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক এফ. এম. মোবারক হোসেনের স্বাক্ষরিত অফিস আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়।

এতে বলা হয়েছে, অনিবার্য কারণবশত ৯ জুলাই (বুধবার) কলেজের সব অভ্যন্তরীণ পরীক্ষা, শ্রেণি পাঠদান এবং ভর্তি কার্যক্রম বন্ধ থাকবে। তবে বোর্ডের অধীনে অনুষ্ঠিতব্য পরীক্ষাগুলো যথারীতি চলবে। একইসঙ্গে পরীক্ষার্থীদের নির্ধারিত সময় অনুযায়ী পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকার জন্যও অনুরোধ করা হয়েছে।

অফিস আদেশের অনুলিপি কলেজের উপাধ্যক্ষ, বিভাগীয় প্রধান ও সমন্বয়কারীদের পাশাপাশি পরীক্ষাসংক্রান্ত কমিটির সদস্য ও অফিস প্রধানদের কাছেও পাঠানো হয়েছে।

এর আগে, অধ্যক্ষের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভে দিনভর উত্তপ্ত ছিল কলেজ ক্যাম্পাস। সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা সিটি কলেজের এইচএসসি ২৬তম ব্যাচের একাংশ শিক্ষার্থী ‘স্বঘোষিত অধ্যক্ষ’ কাজী নেয়ামুল হকের পদত্যাগ দাবিতে মূল ফটকের সামনে বিক্ষোভ শুরু করে। আন্দোলনের একপর্যায়ে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষক প্রতিনিধিদের বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এতে দুই শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। উত্তেজনা ছড়িয়ে পড়ায় কলেজ কর্তৃপক্ষ একাদশ শ্রেণির প্রথম বর্ষের পরীক্ষা স্থগিত করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাইন্সল্যাব এলাকায় মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9