রাজশাহী কলেজে নারী শিক্ষার্থীদের আত্মরক্ষা প্রশিক্ষণ, ৮৫ জনকে সনদ প্রদান

০৬ জুলাই ২০২৫, ০৫:০৩ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ০৭:২৮ PM
আত্মরক্ষা প্রশিক্ষণপ্রাপ্ত নারী শিক্ষার্থীদের সনদ বিতরণ

আত্মরক্ষা প্রশিক্ষণপ্রাপ্ত নারী শিক্ষার্থীদের সনদ বিতরণ © টিডিসি

‘আত্মবিশ্বাসে আত্মরক্ষা’ স্লোগানকে সামনে রেখে রাজশাহী কলেজে অনুষ্ঠিত হয়েছে আত্মরক্ষা প্রশিক্ষণপ্রাপ্ত নারী শিক্ষার্থীদের সনদ বিতরণ ও আলোচনা সভা। রোববার (৬ জুলাই) সকালে কলেজের হাজী মোহাম্মদ মোহসিন ভবনের ১৭ নম্বর গ্যালারি রুমে এ আয়োজন করে বহ্নিশিখা গ্রীন ভয়েস রাজশাহী কলেজ শাখা। অনুষ্ঠানে রাজশাহী কলেজের বিভিন্ন বিভাগের ৮৫ জন নারী শিক্ষার্থীর মাঝে সনদ বিতরণ করা হয়, যারা আত্মরক্ষা বিষয়ক বিশেষ প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।

প্রধান অতিথির বক্তব্যে কলেজের অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী বলেন, নারীরা শুধু আত্মরক্ষায় নয়, আত্মমর্যাদার সাথে দেশের প্রতিটি সেক্টরে এগিয়ে যাচ্ছে। বর্তমানে নারীরা শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস আদালত, প্রশাসনসহ সকল ক্ষেত্রে অগ্রগতির থাকে অবদান রাখছে। তিনি আশা ব্যক্ত করেন নারীদের এই এগিয়ে চলা ভবিষ্যতে আরো সামাজিকভাবে মর্যাদা লাভ করবে।

বিশেষ অতিথির বক্তব্যে, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক ও গ্রীন ভায়েসের প্রধান সমন্বয়ক মো. আলমগীর কবির বলেন, করোনাকালীন সময়ে যাত্রা শুরু করা গ্রীন ভায়েসের অন্যতম শাখা বহ্নিশিখার বর্তমানে নারীদের আত্ম উন্নয়নে কাজ চলমান রেখেছে। নারীদের আত্মবিশ্বাসী হিসেবে গড়ে তুলতে বহ্নিশিখা পরিবারের ন্যায় ভরসার স্থান হিসেবে শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়িয়েছে। ভবিষ্যতে তরুণ শিক্ষার্থীরা বহ্নিশিখা কে পাশে রেখে তাদের আত্মবিশ্বাস উন্নয়নের মাধ্যমে সমাজের সকলে ক্ষেত্রে এগিয়ে যাবে বলে তিনি আশা ব্যক্ত করেন। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রীন ভয়েস কলেজ শাখার সভাপতি মোছা. রাবেয়া খাতুন। সঞ্চালনায় ছিলেন মিফতাহুল জান্নাত ও শারমিন ফেরদৌস রিমা।

825x465 (4)

প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষার্থীরা জানান, এই প্রশিক্ষণের মাধ্যমে তারা হঠাৎ আক্রমণ, হয়রানি, অপহরণ, ছিনতাই বা শারীরিক নিপীড়নের পরিস্থিতিতে নিজেদের প্রাথমিকভাবে নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন।

 অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলার প্রাথমিক শিক্ষা অফিসার জিল্লুর রহমান, গ্রীন ভায়েস কলেজ শাখার উপদেষ্টা ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. জহিরুল ইসলাম, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. গোলাম কিবরিয়া, গ্রীন ভায়েস কলেজ শাখা সাধারণ সম্পাদক মো. আশিক আলীসহ প্রমুখ। 

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9