কলেজে ভর্তি আবেদন করেছেন ১২ লাখ শিক্ষার্থী

১৯ আগস্ট ২০২৩, ১০:৪৩ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:০৬ AM
শিক্ষার্থী

শিক্ষার্থী © ফাইল ফটো

একাদশ শ্রেণিতে ভর্তি হতে ১২ লাখের বেশি শিক্ষার্থী আবেদন করেছেন। গত বৃহস্পতিবার থেকে একাদশে ভর্তির আবেদন গ্রহণ শুরু হয়।

জানা গেছে, গত বৃহস্পতিবার থেকে শুরু হয়ে আজ শনিবার   পর্যন্ত ১২ লাখ ২২ হাজারের বেশি শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করেছেন। আবেদনকৃতরা ৬৬ লাখ ৫২ হাজারের বেশি আসন পছন্দ দিয়েছেন।

জানা গেছে, এবার একাদশে ভর্তিতে ২৬ লাখের বেশি আসন রয়েছে। আর এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১৬ লাখ ৪১ হাজার ১৪০ জন। সে হিসেবে একাদশ শ্রেণিতে প্রায় ১০ লাখ আসন ফাঁকাই থেকে যাবে।

কলেজের ৯৩ শতাংশ আসন সবার জন্য উন্মুক্ত থাকবে ও এসব আসনে ভর্তির জন্য মেধার ভিত্তিতে শিক্ষার্থী নির্বাচন করা হবে। বাকি ৭ শতাংশ আসনে কোটায় শিক্ষার্থী মনোনয়ন দেয়া হবে। 

জানা গেছে, আগামীকাল রবিবার পর্যন্ত কলেজে ভর্তির প্রথম পর্যায়ে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। ভর্তির জন্য কোনো পরীক্ষা বা হাতে হাতে কোনো আবেদন গ্রহণ করা হবে না। কেবল অনলাইনে আবেদন করা যাবে। তবে, আদলতের আদেশে চার্চ পরিচালিত কলেজগুলো নিজস্ব পদ্ধতিতে শিক্ষার্থী ভর্তি করবে।  

কর বাড়লেও বাড়েনি নাগরিক সেবা, দুর্ভোগে গলাচিপা পৌরবাসী
  • ৩০ জুলাই ২০২৬
২ বছরের কম বয়সী শিশুদের চিনি কম খাওয়ালে ব্রেইন ভালো হয়, বলছ…
  • ৩০ জুলাই ২০২৬
শব্দদূষণ রোধে গাজীপুরে ১২ সপ্তাহের ‘নো হর্ন’ কর্মসূচি
  • ৩০ জুলাই ২০২৬
খোদা, চিকিৎসাবিজ্ঞান যাতে ভুল হয়, তার দুই চোখেরই দৃষ্টিশক্ত…
  • ৩০ জুলাই ২০২৬
নোয়াখালীতে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, মারধরে আহত ৫
  • ৩০ জুলাই ২০২৬
সিঁধ কেটে ঘরে ঢুকেছিল দুর্বৃত্তরা, সকালে মিলল স্কুলশিক্ষিকা…
  • ৩০ জুলাই ২০২৬