শ্রমিক বিক্ষোভে ১০ কারখানা ছুটি, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

০১ নভেম্বর ২০২৬, ১২:০৮ PM
পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ

পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ © সংগৃহীত

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে শ্রমিক বিক্ষোভের জেরে গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে ৮ থেকে ১০টি পোশাক কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। রবিবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলে এসব কারখানা ছুটি ঘোষণা করা হয়। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

জানা গেছে, সকালে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা কাজে যোগ দেওয়ার পর কারখানা থেকে বের হয়ে মহাসড়কে অবস্থান নেন। একপর্যায়ে শ্রমিকদের আন্দোলন ছড়িয়ে পড়লে আশপাশের ৮ থেকে ১০টি কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। পরে এসব কারখানার শ্রমিকসহ হাজারো শ্রমিক মহাসড়কে অবস্থান নেন।

বিক্ষুব্ধ শ্রমিকদের অনেকের হাতে লাঠিসোঁটা দেখা যায়। তাদের অবস্থানের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।

পুলিশ, শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা জানান, গত দুই সপ্তাহ ধরে গাজীপুরের কোনাবাড়ী, মৌচাক, সফিপুরসহ বিভিন্ন শিল্পাঞ্চলে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকেরা বিক্ষোভ করে আসছেন। এর মধ্যে শ্রমিকদের বেতন বাড়ানোর লক্ষ্যে নতুন মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরপরও বিভিন্ন কারখানায় শ্রমিক অসন্তোষ অব্যাহত রয়েছে।

এর আগে শনিবার দুপুর থেকে রাত পর্যন্ত শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখেন। পরে রাতে মহাসড়ক ছেড়ে দিলেও রোববার সকাল থেকে আবারও তারা মহাসড়কে অবস্থান নেন।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, সকাল থেকেই শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিয়েছেন। এ কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

আসন বাড়ানোর দাবি বগুড়া আর্মি মেডিকেল কলেজের
  • ২১ নভেম্বর ২০২৬
প্রেমে ব্যর্থ হয়ে বিয়ে না করা, যা বললেন শায়খ আহমাদুল্লাহ 
  • ২১ নভেম্বর ২০২৬
৬২ প্রকারের ফল বিতরণ ও ৬২ গাছ রোপণ করবে জবি ছাত্রদল
  • ২১ নভেম্বর ২০২৬
এনটিআরসিএর ক্ষমতা নিয়ে প্রশ্ন, পিএসসির আদলে কমিশন গঠনের সুপ…
  • ২১ নভেম্বর ২০২৬
মালয়েশিয়া নেওয়ার কথা বলে ৪ দিন ট্রলারে ঘুরিয়ে নামিয়ে দিল কক…
  • ২১ নভেম্বর ২০২৬
এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের সময় ও দেখার উপায় জানালে…
  • ২১ নভেম্বর ২০২৬