কোটালীপাড়ার ১১ ইউনিয়ন ছাত্রদলের কমিটি বিলুপ্ত

২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ PM
ছাত্রদলের লোগো

ছাত্রদলের লোগো © ফাইল ছবি

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ১১টি ইউনিয়ন ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সংগঠনকে আরও গতিশীল ও নতুন নেতৃত্বে সাজানোর লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে উপজেলা ছাত্রদল।

আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কোটালীপাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লালন শেখ ও সদস্য সচিব হৃদয় হাওলাদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কোটালীপাড়া উপজেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক উপজেলা শাখার অধীনস্থ সকল ইউনিয়ন ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। শিগগিরই এসব ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হবে।

এতে আরও বলা হয়, নতুন কমিটি গঠনের মাধ্যমে সংগঠনকে আরও সক্রিয় ও গতিশীল করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ বিষয়ে কোটালীপাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লালন শেখ বলেন, নতুন কমিটি গঠন ও সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে উপজেলার ১১টি ইউনিয়ন ছাত্রদলের কমিটি বিলুপ্ত করা হয়েছে। নতুন ও পুরাতন নেতৃত্বের সমন্বয়ে নতুন কমিটি গঠন করা হবে।

৩ হাজার শিক্ষকের পিএইচডি অর্জনে সহায়তার উদ্যোগ ইউজিসির, গবে…
  • ১৫ অক্টোবর ২০২৬
অধ্যক্ষ নিয়োগ দেবে ঢাকা কমার্স কলেজ
  • ১৫ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকেরা নতুন পে স্কেলে বেতন পাবেন কবে, কী বলছে…
  • ১৫ অক্টোবর ২০২৬
‘সবার আগে বাংলাদেশ’ কনসার্টে ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ, আহ…
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসে গেজেটবঞ্চিতদের সংবাদ সম্মেলনের ডাক
  • ১৫ অক্টোবর ২০২৬
পাকিস্তানের পেশোয়ারে স্কুলের ছাদ ধসে অন্তত ১৭ শিশুর মৃত্যু
  • ১৫ অক্টোবর ২০২৬