ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন

০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ PM
ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগের বিস্তার প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন

ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগের বিস্তার প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন © টিডিসি

ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগের বিস্তার প্রতিরোধে ঝালকাঠিতে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। কর্মসূচির আওতায় মশার প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি অপসারণ ও জনসচেতনতা বৃদ্ধিতে কার্যক্রম পরিচালনা করা হবে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে ঝালকাঠি সদর হাসপাতালের সামনে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। এ সময় ঝালকাঠি পৌরসভার প্রশাসক জুলিয়া সুকায়না, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

পৌরসভা সূত্রে জানা যায়, ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগের বিস্তার রোধে শহরের বিভিন্ন এলাকায় নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হবে। একই সঙ্গে মশার প্রজননস্থল ধ্বংস, বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণ এবং নাগরিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে কার্যক্রম পরিচালনা করা হবে।

পৌর প্রশাসক জুলিয়া সুকায়না বলেন, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে। এ কাজে পৌরসভার পাশাপাশি নগরবাসীকেও এগিয়ে আসতে হবে। তিনি সবাইকে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণের আহ্বান জানান।

পৌরসভা কর্তৃপক্ষ জানায়, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি মশার প্রজননস্থল চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জনসচেতনতা বাড়াতেও বিভিন্ন কর্মসূচি অব্যাহত থাকবে।

শখের বসে ‘পর্যটন ওয়েবসাইট’ বানালেন চবির রবিন, শুরুতেই আলোচন…
  • ০৫ অক্টোবর ২০২৬
১৫ সিনিয়র স্টাফ নার্স নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ স্পেশালাইজড…
  • ০৫ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের খাতা পুনঃমূল্যায়নের ফল প্রকাশ
  • ০৫ অক্টোবর ২০২৬
ফিরল নতুন জাতীয় দিবস, ছুটির তালিকায় আরও একদিন
  • ০৫ অক্টোবর ২০২৬
গণিতে সবসময় ১০০-তে ১০০, ক্লাস টেনের প্রশ্ন হুবহু এইটের পরীক…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচের আগে ক্লাব নিয়ে নতুন সিদ্ধান্ত মেসির
  • ০৫ অক্টোবর ২০২৬