লক্ষ্মীপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ PM
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুরে বর্ণাঢ্য র‍্যালি বের করেন  নেতাকর্মীর

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুরে বর্ণাঢ্য র‍্যালি বের করেন নেতাকর্মীর © টিডিসি

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে লক্ষ্মীপুরে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে দালাল বাজার এলাকায় র‍্যালিটি ঢাকা-লক্ষ্মীপুর-রায়পুর আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে। 

সদর পশ্চিম উপজেলা বিএনপির ব্যানারে আয়োজিত র‍্যালিতে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া।

র‍্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে আবুল খায়ের ভূঁইয়া বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেছেন। এক ঐতিহাসিক কারণে তিনি রাজনীতিতে প্রত্যাবর্তন করেছেন। জনগণ তাকে স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করেছেন। জিয়াউর রহমান কাউকে হত্যা কিংবা ক্ষমতাচ্যুত করে ক্ষমতা নেননি। জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর দেশের মানুষের আকাঙ্খা বুঝতে পেরেছেন। ১৯৭১ সালে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, অর্থনৈতিক মুক্তির জন্য, চিকিৎসা-বাসস্থানের জন্য দেশের মানুষ রক্ত দিয়েছে।

আরও পড়ুন: এমপিওভুক্ত শিক্ষকরাও পে স্কেলের আওতায় আসছেন

সদর পশ্চিম উপজেলা বিএনপির সভাপতি মাহবুবুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন বিটু পাটওয়ারীর নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি সদস্য আব্দুল করিম ভূঁইয়া মিজান, দালাল বাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান সোহেল, সদর পশ্চিম উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জামাল হোসাইন, সাংগঠনিক সম্পাদক ভুট্টু চৌধুরী, জাকির হোসেন, জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক একেএম ফরিদ উদ্দিন, সদর পশ্চিম উপজলা যুবদলের আহ্বায়ক আব্দুল মালেক, সদস্যসচিব জাকির হোসেন, জেলা যুবদল নেতা আমির আহমেদ রাজু প্রমুখ।

চাকরির শেষ দিন আর শেষ হলো না প্রধান শিক্ষকের
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
বরযাত্রীর গাড়ি থেকে ‘অপহৃত’ নববধূ, দিলেন ভিডিও বার্তা
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
এনটিআরসিএর মাধ্যমেই শিক্ষক নিয়োগ, বহাল আগের নিয়ম
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
মশা নিধনে লাখ লাখ টাকা খরচ, তবু বাড়ছে উপদ্রব
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
কমনওয়েলথ স্কলারশিপে বিনামূল্যে পড়ুন যুক্তরাজ্যে
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেল হওয়ায় বেতন খুব বেশি বাড়বে, বিষয়টা সে রকম নয়: তথ্য …
  • ০১ সেপ্টেম্বর ২০২৬