ময়মনসিংহে গাছ কাটতে গিয়ে কাঠুরিয়ার মৃত্যু

০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৬ PM
গফরগাঁও থানা

গফরগাঁও থানা © সংগৃহীত

গাছ কাটতে গিয়ে মাথার ওপর ডাল ভেঙে পড়ে ময়মনসিংহের গফরগাঁওয়ে মোস্তাফা (৪৫) নামের এক কাঠুরিয়ার মৃত্যু হয়েছে। সোমবার (৩১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সালটিয়া ইউনিয়নের ধামাইল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোস্তাফা পার্শ্ববর্তী শ্রীপুর উপজেলার কাওরাইদ গ্রামের মৃত হযরত আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে সালটিয়া ইউনিয়নের ধামাইল গ্রামের জনৈক শাহজাহানের বাড়িতে মোস্তাফাসহ ৪৫ জন কাঠুরিয়া গাছ কাটতে যান। গাছ কাটার সময় এক পর্যায়ে একটি ডাল মোস্তাফার মাথার ওপর ভেঙে পড়ে। এতে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার মৌসুমি বলেন, কাঠুরিয়া মোস্তফাকে মৃত অবস্থায় পাওয়া গেছে। খবর পেয়ে গফরগাঁও থানা-পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার করে ।

গফরগাঁও থানার ওসি মো. মনিরুজ্জামান সেখ বলেন, গাছ কাটার সময় গাছ ভেঙে পড়ে এক কাঠুরিয়ার মৃত্যু খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে আবেদনের পরিপ্রেক্ষিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

একাদশে ভর্তি: দ্বিতীয় ধাপের আবেদনের তারিখ ঘোষণা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ভর্তির ২য় ধাপে আবেদনের তারিখ ঘোষণা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
৬ দল নিয়ে ‘একের ভেতর তিন’ টুর্নামেন্টের ঘোষণা বিসিবির
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
‎তারা ভাঙে, আমরা গড়ি—জসীম উদ্‌দীন হলের গেট উদ্বোধনে ডাকসু ভ…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
চ্যাটজিপিটি দিয়ে পরীক্ষা ও আইআইটি শিক্ষার্থীর মৃত্যু, ক্ষমা…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
চার দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল
  • ২১ সেপ্টেম্বর ২০২৬