লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবাকে আটক

৩১ আগস্ট ২০২৬, ০৮:০৪ AM , আপডেট: ৩১ আগস্ট ২০২৬, ১২:২৮ PM
অভিযুক্ত পিতা ও থানার ওসির কোলে উদ্ধারকৃত শিশু।

অভিযুক্ত পিতা ও থানার ওসির কোলে উদ্ধারকৃত শিশু। © টিডিসি ফটো

লাখ টাকায় শিশুকে বিক্রি করে নতুন মডেলের আইফোন কেনা সেই বাবা মারুফ মুন্সি ও ভুক্তভোগী শিশুর দত্তক পাওয়া  ইমরান হোসেনকে আটক করেছে পুলিশ। ১৮ মাস বয়সের ভুক্তভোগী শিশুকে উদ্ধার করে থানার ভিকটিম সাপোর্ট সেন্টারে পুলিশের পরিচর্যায় রাখা হয়েছে। 

রবিবার (৩০ আগস্ট) রাতে পটুয়াখালীর দশমিনা থানা পুলিশের অভিযানে উপজেলার বেতাগী-সানকিপুর ইউনিয়নের বড় গোপালদী গ্রামের বাড়ি থেকেই অভিযুক্ত পিতাকে আটক করা হয়। এরপরেই ইমরানকে আটক করা হয়। 

পুলিশের তদন্ত ও জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে ভুক্তভোগী শিশুকে গলাচিপা উপজেলার চর কাজল এলাকা থেকে উদ্ধার করা হয়। শিশু বিক্রির একটি চুক্তিপত্রও আলামত হিসেবে উদ্ধার করেছে পুলিশ। 

পুলিশ জানায়, একচেইঞ্জ অফারে নতুন আইফোন কিনেছেন মারুফ। এজন্য তার পুরোনো আইফোন ও সন্তান বিক্রির লাখ টাকা নগদ পরিশোধ করতে হয়েছে। ভুক্তভোগী শিশুকে তার দাদী লালন পালন করতেন। পারিবারিক কারণে শিশু বাবা মারুফ ঢাকায় থাকেন আর তার স্ত্রী থাকেন তার বাবা বাড়ি সাভারে। চার বছর আগে প্রেমের সম্পর্কের পর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তারা। শনিবার বাড়িতে এসে নিজের শিশু সন্তানকে নিয়ে বাজারে ঘুরতে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন মারুফ। পরে দত্তক নেওয়া ইমরানের সঙ্গে লাখ টাকার বিনিময়ে লিখিত চুক্তির মাধ্যমে সন্তানকে হস্তান্তর করেন। এবং টাকা নিয়ে রাজধানীতে গিয়ে নতুন আইফোন কেনেন। 

এ বিষয়ে দশমিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, ঢাকায় ইমরানের সঙ্গে মারুফ রাজমিস্ত্রির কাজ করেন। সেই সুবাদে ইমরানের কাছে শিশুটিকে বিক্রি করেছেন বলে প্রাথমিক ভাবে জানতে পেরেছে পুলিশ। এ বিষয়ে মারুফ শিশুর মা ও দাদীকে কিছুই জানায়নি। শিশুকে তার দাদীর কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি। 

বিশ্ববিদ্যালয় বললে দেশের মানুষের মানসপটে ভেসে ওঠে—ছাত্ররা ছ…
  • ০৫ নভেম্বর ২০২৬
বিনা প্রতিদ্বন্দ্বিতায় মার্কিন সিনেটে ফের নির্বাচিত হলেন কি…
  • ০৫ নভেম্বর ২০২৬
হারানোর আগেই যে পাঁচ নিয়ামতের মূল্যায়ন করতে বলেছেন রাসূল (স…
  • ০৫ নভেম্বর ২০২৬
কনটেন্ট ক্রিয়েটর মামুনের ব্ল্যাকমেইলের দর-কষাকষিতে মধ্যস্থত…
  • ০৫ নভেম্বর ২০২৬
জুলাই হত্যা মামলায় ইকবাল সোবহান গ্রেপ্তার, মুচলেকায় মুক্ত র…
  • ০৫ নভেম্বর ২০২৬
ত্বকের সাধারণ রোগ ভেবে ভুল করছেন? সোরিয়াসিস বাড়াতে পারে মান…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950