আশুলিয়ায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল না পাওয়ার অভিযোগ, ভোগান্তিতে ৫৫৫ পরিবার

৩০ আগস্ট ২০২৬, ১২:৫৫ PM
খাদ্যবান্ধব কর্মসূচির চাল

খাদ্যবান্ধব কর্মসূচির চাল © ফাইল ছবি

ঢাকার সাভারের আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের সিন্দুরিয়া এলাকায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতাভুক্ত ৫৫৫টি পরিবার এপ্রিল ও আগস্ট মাসের চাল না পাওয়ার অভিযোগ করেছে। উপকারভোগীদের দাবি, তারা শুধু মার্চ মাসের চাল পেয়েছেন। তবে এপ্রিল মাসের চাল না পাওয়ার পর আগস্ট মাসেও চাল থেকে বঞ্চিত হয়েছেন তারা।

স্থানীয় উপকারভোগীদের অভিযোগ, আগস্ট মাসে চাল নিতে গেলে সংশ্লিষ্ট ডিলার আলমগীর হোসেন তাদের জানান, চাল চুরি হয়ে গেছে। পরে চাল এলে দেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন। কিন্তু আগস্ট মাস শেষ হয়ে গেলেও এখন পর্যন্ত কোনো উপকারভোগী চাল পাননি বলে অভিযোগ করেছেন তারা।

এদিকে চাল বিতরণের সময় উপকারভোগীদের মাইকিং বা অন্য কোনো মাধ্যমে যথাযথভাবে জানানো হয় না বলেও অভিযোগ রয়েছে। ফলে অনেকেই চাল আসার খবর না জানায় নির্ধারিত সময়ে চাল সংগ্রহ করতে পারেন না।

সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় নির্ধারিত সময়ে উপকারভোগী পরিবারগুলোর মাঝে প্রতি মাসে ৩০ কেজি করে চাল ১৫ টাকা কেজি দরে বিতরণ করা হয়। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মার্চ, এপ্রিল এবং আগস্ট থেকে নভেম্বর—এই ছয় মাসে চাল বিতরণের কথা রয়েছে।

তবে সিন্দুরিয়া এলাকার খাদ্যবান্ধব কর্মসূচির আওতাভুক্ত ৫৫৫টি পরিবার দাবি করেছে, তারা এপ্রিল ও আগস্ট মাসের চাল পাননি। তাদের অভিযোগ, শুধু মার্চ মাসে তারা চাল পেয়েছেন।

এ বিষয়ে ডিলার আলমগীর হোসেন বক্তব্য দিতে অস্বীকৃতি জানান।

ট্যাগ অফিসার সেলিম রেজা বলেন, ‘২৭ আগস্ট ডিলার আলমগীর হোসেনের গোডাউন পরিদর্শন করে ৪২০ বস্তা চাউল পেয়েছেন। তবে বাকি ১৩৫ বস্তা চাউলের কোনো সন্ধান পাওয়া যায়নি। এ কারণে আমি চাউল বিতরণের অনুমতি দিইনি।’

এ বিষয়ে সাভারের উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, অতি শিগগির তদন্ত করে ডিলার আলমগীর হোসেনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে নেদারল্যান্ডের, করুন আবেদন
  • ০৫ অক্টোবর ২০২৬