জামালপুরে ভাড়া বাসা থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

২৯ আগস্ট ২০২৬, ০৫:৫৩ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

জামালপুর সদর উপজেলার নান্দিনা পূর্বপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে শারমিন আক্তার (২৫) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৯ আগস্ট) সকাল ১১টার দিকে নান্দিনা পূর্বপাড়ার মনির হোসেনের বাড়ির তৃতীয় তলার একটি ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৮টার দিকে শারমিনের স্বামী জহুরুল এক আত্মীয়কে ফোন করে জানান, তাঁদের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ রয়েছে। ডাকাডাকি করেও ভেতর থেকে কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। খবর পেয়ে শারমিনের বাবার বাড়ির লোকজন ও আত্মীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন।

পরে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে শারমিনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তাঁরা। তাঁকে নিচে নামানোর পর মৃত অবস্থায় পাওয়া যায়।

নিহত শারমিন জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামের হাসেম মিয়ার মেয়ে। তাঁর স্বামী জহুরুলের বাড়ি সদর উপজেলার শ্রীপুর ইউনিয়নের কুমারিয়া এলাকায়। তাঁরা নান্দিনা পূর্বপাড়ায় মনির হোসেনের বাড়ির তৃতীয় তলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন।

খবর পেয়ে জামালপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, ‘ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’

মাদ্রাসায় এতিম শিক্ষার্থীদের সঙ্গে সাবেক ছাত্রদল নেতা মাহবু…
  • ১৫ অক্টোবর ২০২৬
ইউরোপীয় পার্লামেন্টে ট্রেইনিশিপের সুযোগ, মাসিক বৃত্তি-ভ্রমণ…
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, অতঃপর...
  • ১৫ অক্টোবর ২০২৬
১০০ একরের পুরো ক্যাম্পাসকে সৌরবিদ্যুতের আওতায় আনার পরিকল্পন…
  • ১৫ অক্টোবর ২০২৬
তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড দিলেন…
  • ১৫ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রে বিশ্বসেরা ৪০ টিমকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন চুয…
  • ১৫ অক্টোবর ২০২৬