সেচপাম্পের ঘর থেকে কিশোরীর মরদেহ উদ্ধার

২৮ আগস্ট ২০২৬, ০২:৪৪ PM
ঘটনাস্থলে স্থানীয় লোকজনের ভিড়

ঘটনাস্থলে স্থানীয় লোকজনের ভিড় © টিডিসি

জামালপুরের মাদারগঞ্জে একটি সেচপাম্পের ঘর থেকে রুপসী আক্তার (১৬) নামের এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত থেকে নিখোঁজের পর শুক্রবার (২৮ আগস্ট) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।

শুক্রবার  সকালে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড এলাকায় আব্দুল হান্নানের মোটরচালিত সেচপাম্পের ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রুপসী আক্তার উপজেলার ঘোনাপাড়া এলাকার ছাইর উদ্দিনের মেয়ে।

স্থানীয়রা জানান, সকালে এক কৃষক নিজের জমিতে সার বুনতে যাওয়ার সময় সেচপাম্পের ঘরের ভেতরে মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ভূঞা, মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিষ রায়সহ পুলিশের একটি দল।

নিহতের বাবা ছাইরউদ্দিন বলেন, ‘গতকাল রাত সাড়ে ৯টার দিকে আমার মেয়ে বাড়ি থেকে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাইনি। ভেবেছিলাম রাগ করে হয়তো কোনো আত্মীয়ের বাড়িতে গেছে, ফিরে আসবে। সকালে জানতে পারি সেচপাম্পের ঘরে আমার মেয়ের মরদেহ পড়ে আছে। খবরটি শোনার পর মনে হয়েছে, আমার পায়ের নিচে মাটি নেই।’

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিষ রায় ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, মরদেহটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। 

মাদ্রাসায় এতিম শিক্ষার্থীদের সঙ্গে সাবেক ছাত্রদল নেতা মাহবু…
  • ১৫ অক্টোবর ২০২৬
ইউরোপীয় পার্লামেন্টে ট্রেইনিশিপের সুযোগ, মাসিক বৃত্তি-ভ্রমণ…
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, অতঃপর...
  • ১৫ অক্টোবর ২০২৬
১০০ একরের পুরো ক্যাম্পাসকে সৌরবিদ্যুতের আওতায় আনার পরিকল্পন…
  • ১৫ অক্টোবর ২০২৬
তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড দিলেন…
  • ১৫ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রে বিশ্বসেরা ৪০ টিমকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন চুয…
  • ১৫ অক্টোবর ২০২৬