ঘাস কাটার মেশিনে বিদ্যুতায়িত স্বামী, বাঁচাতে গিয়ে একসঙ্গে প্রাণ হারালেন স্ত্রীও

২৬ আগস্ট ২০২৬, ১১:১১ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৬, ১১:১৪ AM
ঘাস কাটার মেশিন

ঘাস কাটার মেশিন © টিডিসি ফটো

ঝিনাইদহের শৈলকুপায় গবাদিপশুর ঘাস কাটার বৈদ্যুতিক মেশিনে বিদ্যুতায়িত হয়ে এক দম্পতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। ২৬ আগস্ট বুধবার সকালে উপজেলার মনোহরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মাধবপুর গ্রামের অমরেন্দ্র নাথ ভৌমিক (৭০) ও তার স্ত্রী মিনা রানী ভৌমিক (৬০)। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে অমরেন্দ্র নাথ নিজ বাড়ির গোয়ালঘরে গবাদিপশুর খাবার প্রস্তুতের জন্য বৈদ্যুতিক মেশিনে ঘাস কাটছিলেন। কাজের একপর্যায়ে তিনি দুর্ঘটনাবশত বিদ্যুতায়িত হয়ে ছটফট করতে থাকেন।

এ সময় স্বামীকে বিদ্যুতায়িত হতে দেখে তাকে বাঁচাতে দ্রুত এগিয়ে যান স্ত্রী মিনা রানী ভৌমিক। কিন্তু স্বামীকে ধরার পর তিনিও বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন।

পরে প্রতিবেশীরা ঘটনাটি টের পেয়ে দ্রুত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তাদের উদ্ধার করেন। এরপর চিকিৎসার জন্য দুজনকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আরও দেখুন: ৪২ জনকে নিয়োগ দেবে কর অঞ্চল-২, চট্টগ্রাম

ঘটনার সত্যতা নিশ্চিত করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আসাদুজ্জামান জোহা বলেন, ‘হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। অতিরিক্ত বিদ্যুতায়িত হওয়ার কারণেই তাদের প্রাণহানি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’

একসঙ্গে স্বামী-স্ত্রীর এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে মাধবপুর গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

উড্ডয়নের পর মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অব…
  • ১১ অক্টোবর ২০২৬
যে কারণে খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা
  • ১১ অক্টোবর ২০২৬
বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬