মাদরাসা ছাত্রকে যৌন নির্যাতন করায় শিক্ষক আটক

২৪ আগস্ট ২০২৬, ০৯:২৯ AM , আপডেট: ২৪ আগস্ট ২০২৬, ০৯:৩৫ AM
মাদরাসা শিক্ষক মো. মিজানুর রহমান

মাদরাসা শিক্ষক মো. মিজানুর রহমান © টিডিসি ছবি

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ১১ বছরের এক মাদরাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে মো. মিজানুর রহমান (২৫) নামের এক শিক্ষককে আটক করেছে পুলিশ। শনিবার (২২ আগস্ট) রাতে ওই ছাত্রকে ভয়ভীতি দেখিয়ে যৌন নির্যাতন করার অভিযোগ উঠেছে ওই শিক্ষকের বিরুদ্ধে।

রবিবার (২৩ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মধুপুর বটতলা জামিয়াতুল আবরার আল হুসাইনিয়া তুল কওমি মাদরাসা থেকে স্থানীয় লোকজনের কাছ থেকে অভিযুক্ত শিক্ষককে উদ্ধার করে হেফাজতে নেয় পুলিশ।

অভিযুক্ত শিক্ষক মিজানুর রহমান তারাকান্দা থানার নলদীঘি এলাকার বাসিন্দা। তিনি প্রায় তিন বছর ধরে মধুপুর বটতলা জামিয়াতুল আবরার আল হুসাইনিয়া তুল কওমি মাদরাসায় শিক্ষকতা করছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত আনুমানিক ১১টার দিকে মাদরাসার ১১ বছর বয়সী ওই ছাত্রকে ভয়ভীতি দেখিয়ে যৌন নির্যাতন করার অভিযোগ ওঠে শিক্ষক মিজানুর রহমানের বিরুদ্ধে। পরে রবিবার বিকেলে শিশুটি বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের কাছে বিষয়টি জানায়।

বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন মাদরাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করেন। এ সময় সেখানে উত্তেজনা তৈরি হয় এবং কয়েকজন তাকে মারধর করেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারাকান্দা থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে রাত সাড়ে ৮টার দিকে তাকে উদ্ধার করে হেফাজতে নেয়।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাশিদ বলেন, ‘মাদরাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষককে আটক করা হয়েছে।’

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিভিন্ন পদ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
সাদিক কায়েম বললেন— ‘বিএনপি সরকার হাসিনার থেকেও বড় ‘হাসিনা' …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির অধ্যাপক জিনাত হুদা সাময়িক বহিষ্কার
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ বুশরাও, লিখলেন— ‘আল্লাহ সাক্ষী, আমি…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ডিজেল অকটেন পেট্রোলের দাম অক্টোবরে একই থাকছে
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বেপজার অধীনে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬