শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক

১২ আগস্ট ২০২৬, ০৬:০৫ PM
অভিযুক্ত  শিক্ষক হাবিবুল্লাহ

অভিযুক্ত শিক্ষক হাবিবুল্লাহ © সংগৃহীত

কুড়িগ্রামের উলিপুরে আবাসিক মাদ্রাসায় এক ছাত্রকে (১১) যৌন নির্যাতনের অভিযোগে হাবিবুল্লাহ নামে এক শিক্ষককে আটক করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) দুপুরে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে বিষয়টি নিশ্চিত করেন।

ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, শিশুটি ওই মাদরাসায় আবাসিক থেকে পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করে। মঙ্গলবার (১১ আগস্ট) রাতে পড়াশোনা শেষে সে ঘুমিয়ে পড়ে। রাত আড়াইটার দিকে অভিযুক্ত শিক্ষক শিশুটিকে নিজের বিছানায় নিয়ে গিয়ে যৌন নির্যাতন করেন। বিষয়টি কাউকে জানালে ভয়ভীতি দেখানো হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

এ ঘটনায় শিশুটির মা উলিপুর থানায় অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ মাদরাসা থেকে হাবিবুল্লাহকে আটক করে।

শিশুটির মা জানান, বুধবার ভোরে বাড়িতে ফিরে শিশুটি পরিবারের কাছে বিষয়টি জানায়। পরে তাকে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে  তাকে চিকিৎসা দেওয়া হয়।

এ বিষয়ে উলিপুর থানার ওসি সাঈদ ইবনে সিদ্দিক বলেন, অভিযোগ পাওয়ার পর ওই শিক্ষককে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।  

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিভিন্ন পদ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
সাদিক কায়েম বললেন— ‘বিএনপি সরকার হাসিনার থেকেও বড় ‘হাসিনা' …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির অধ্যাপক জিনাত হুদা সাময়িক বহিষ্কার
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ বুশরাও, লিখলেন— ‘আল্লাহ সাক্ষী, আমি…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ডিজেল অকটেন পেট্রোলের দাম অক্টোবরে একই থাকছে
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বেপজার অধীনে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬