পাউরুটি কিনতে গিয়ে দুই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ

২৩ আগস্ট ২০২৬, ০১:৩১ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

গোপালগঞ্জের কাশিয়ানীতে পাউরুটি কিনতে গিয়ে ৯ ও ৭ বছর বয়সী দুই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে জসিম মুন্সী নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ওই দুই শিশুর বাবা সুলতান মিনা বাদী হয়ে শনিবার সন্ধ্যায় কাশিয়ানী থানায় মামলা করেছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছেন।

শনিবার (২২ আগস্ট) দুপুরে উপজেলার রাতইল ইউনিয়নের চরপরানপুর গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত জসিম মুন্সী চরপরানপুর গ্রামের জামাল মুন্সীর ছেলে। তিনি পেশায় একজন ট্রাকচালক ও পাশাপাশি মুদিদোকান করেন। তিনি দুই সন্তানের জনক বলে জানা গেছে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, ওই দুই শিশু আপন দুই বোন। শনিবার দুপুরে তারা জসিম মুন্সীর মুদিদোকানে পাউরুটি কিনতে যায়। এ সময় দোকানে রুটি নেই বলে তাদের দোকানের পাশে বাড়িতে ডেকে নিয়ে যান জসিম। পরে শিশু দুটিকে ঘরের ভিতরে  নিয়ে দরজা বন্ধ করে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশু দুটি চিৎকার দিলে প্রতিবেশীরা এগিয়ে এসে জসিমকে হাতেনাতে আটক করেন। তবে কৌশলে সেখান থেকে জসিম পালিয়ে যান। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। অভিযুক্ত জসিমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। 

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাহফুজুর রহমান জানান, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

বিদায়ের মঞ্চ প্রস্তুত, আবেগঘন বার্তায় যা বললেন মেসি
  • ০৬ অক্টোবর ২০২৬
বিএনপির বিরুদ্ধে ‘মুনাফেকি’র অভিযোগ জুনায়েদের, জবাব দিলেন শ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নেশার টাকা জোগাতে ভাগিনাকে বিক্রির অভিযোগ, মামা গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬
যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে বিমান বিধ্বস্ত, নিহত ৩২
  • ০৬ অক্টোবর ২০২৬
সদরঘাটে ‘প্রিন্স আওলাদ’ লঞ্চ থেকে জবি ছাত্রদল পরিচয়ে জোরপূর…
  • ০৬ অক্টোবর ২০২৬
ছেলেকে হত্যার ৫০ দিনের মাথায় বাবাকেও গুলি করে হত্যা, জিডি ক…
  • ০৬ অক্টোবর ২০২৬