পাইকগাছায় বিষধর সাপের উপদ্রব, আতঙ্কে গ্রামবাসী

১৬ আগস্ট ২০২৬, ০৫:২২ PM
বিষধর ‘কালাচ’ সাপ

বিষধর ‘কালাচ’ সাপ © টিডিসি

খুলনার পাইকগাছা উপজেলায় আশঙ্কাজনকভাবে বেড়েছে বিষধর সাপের উপদ্রব। বিশেষ করে হরিঢালী ইউনিয়নের মাহমুদকাটি গ্রামে কয়েক দিন ধরে মারাত্মক বিষধর ‘কালাচ’ সাপের আনাগোনায় আতঙ্কে রয়েছেন বাসিন্দারা। সন্ধ্যা নামলেই ঘর থেকে বের হতে ভয় পাচ্ছেন অনেকে; একই পরিস্থিতি ছড়িয়ে পড়েছে উপজেলার আরও কয়েকটি ইউনিয়নের বিভিন্ন গ্রামে।

​শুধু হরিঢালীই নয়, সাপের এই উপদ্রব ছড়িয়ে পড়েছে উপজেলার কপিলমুনি ইউনিয়ন, লতা ইউনিয়নের একাধিক গ্রাম এবং নদীবেষ্টিত দেলুটি ইউনিয়নসহ অন্যান্য এলাকাতেও। সন্ধ্যা নামলেই প্রতিটি ঘরে ছড়িয়ে পড়ছে এক অজানা আতঙ্ক।

​মাহমুদকাটি গ্রামে অবস্থিত ঐতিহ্যবাহী অনির্বাণ লাইব্রেরির সাধারণ সম্পাদক প্রভাত কুমার দেবনাথ পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে বলেন, ‘বিষধর সাপের অবাধ বিচরণের কারণে আমাদের স্বাভাবিক চলাফেরা করা কঠিন হয়ে পড়েছে। বিগত কিছুদিন যাবৎ সাপের উপদ্রব এতটাই বেড়েছে যে, ছোট বাচ্চারা ঘর থেকে বের হতে বা আঙিনায় খেলতেও ভয় পাচ্ছে। প্রতিটা মুহূর্তে একটা অদৃশ্য আতঙ্ক আমাদের তাড়া করে ফিরছে।’

হরিঢালী ইউনিয়নের স্থানীয় বাসিন্দা ও কৃষক রফিকুল ইসলাম বলেন, ‘রাতে ঘুমাত ভয় করে। কালাচ সাপ বিছানায় উঠে আসার খবর প্রায়ই শুনতাম, এখন তা আমাদের নিজেদের গ্রামে। ঘরের কোণে বা ঝোপঝাড়ের পাশে কখন যে সাপ লুকিয়ে থাকে বলা মুশকিল। প্রশাসনের দ্রুত ওষুধ ও সাপের বিষের প্রতিষেধক (অ্যান্টিভেনম) সহজলভ্য করা দরকার।’

​কপিলমুনি ইউনিয়নের গৃহিণী সবিতা মন্ডল আতঙ্কের কণ্ঠে জানান, সন্ধ্যা হলেই আতঙ্ক বিরাজ করে। রান্নাঘর বা খড়িবাড়িতে যেতে ভয় পাই। মাঠে ধান বা সবজি চাষের কাজ করা কৃষকরাও এখন আর একা যেতে সাহস পাচ্ছেন না।

​লতা ও দেলুটি ইউনিয়ন নদীবেষ্টিত ও নিচু এলাকা হিসেবে পরিচিত। এসব ইউনিয়নের চিত্র আরও নাজুক। দেলুটি ইউনিয়নের বাসিন্দা অমল সরকার বলেন, ‘জোয়ারের পানি বৃদ্ধির সাথে সাথে সাপের নিরাপদ আশ্রয়ের খোঁজে লোকালয়ে চলে আসার প্রবণতা বেড়েছে। হাটে-বাজারে বা রাতে টর্চ লাইট ছাড়া বের হওয়া অসম্ভব হয়ে পড়েছে। স্বাস্থ্যকেন্দ্রে পর্যাপ্ত এন্টিভেনম ইনজেকশন মজুদ আছে কি না, তা নিয়ে আমরা সংশয়ে আছি।;

​বিশেষজ্ঞ ও সচেতন মহল বলছেন, বর্ষাকালে জলাশয় ও গর্তে পানি বৃদ্ধি পাওয়ায় সাপ উঁচু ও শুষ্ক স্থান হিসেবে বসতবাড়ি বা ঘরের মেঝেকে বেছে নেয়। বিশেষ করে কালাচ সাপ রাতের আঁধারে নিশব্দে ঘরে ঢোকে। এই পরিস্থিতিতে এলাকাবাসীকে সচেতন হওয়ার পাশাপাশি রাতে ঘুমানোর সময় টাঙানো মশারি ব্যবহার করা, ঘরের চারপাশ পরিষ্কার রাখা এবং রাতে আলো জ্বালিয়ে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

​একই সঙ্গে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুত নিশ্চিত করা এবং সাপে কাটা রোগীর দ্রুত চিকিৎসার ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষের জোর হস্তক্ষেপ দাবি করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।

গাড়ি থেকে মানিব্যাগ নিয়ে পালাচ্ছিল তরুণ, দৌড়ে আটক করলেন পুল…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের র…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9