মুকসুদপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

১৩ আগস্ট ২০২৬, ০৭:৩১ PM
দুর্ঘটনাকবলিত মোটসাইকেল।

দুর্ঘটনাকবলিত মোটসাইকেল। © সংগৃহীত ও সম্পাদিত

গোপালগঞ্জের মুকসুদপুরে ট্রাকের ধাক্কায় রেজাউল আলম (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের দিগনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রেজাউল আলম মুকসুদপুর উপজেলার বড় বনগ্রাম এলাকার মৃত আতিয়ার রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রেজাউল আলম মোটরসাইকেলযোগে মুকসুদপুর থেকে টেকেরহাটের দিকে যাচ্ছিলেন। পথে দিগনগর এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি অজ্ঞাতনামা ট্রাক তাঁর মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে ট্রাকের নিচে চলে যান। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) ও সার্জেন্ট আজাদুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬