ফরিদপুরে নৈশ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্লাস নিলেন এমপি

১৩ আগস্ট ২০২৬, ০৪:৩৯ PM
নৈশ বিদ্যালয়ে ক্লাস নিলেন ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।

নৈশ বিদ্যালয়ে ক্লাস নিলেন ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। © সংগৃহীত ও সম্পাদিত

ফরিদপুর পৌরসভার পশ্চিম গঙ্গাবদ্দীর ৩ নম্বর ওয়ার্ডে অবস্থিত নায়াব ইউসুফ নৈশ বিদ্যালয় পরিদর্শন করেছেন ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।

বুধবার (১২ আগস্ট) রাতে বিদ্যালয়টি পরিদর্শনকালে তিনি শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি, শিক্ষার পরিবেশ এবং বিভিন্ন সমস্যা সম্পর্কে খোঁজখবর নেন তিনি।

পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের একটি ক্লাস নেন। এ সময় শিক্ষার্থীদের পড়াশোনার বিষয়ে খোঁজখবর নেন তিনি।

এ সময় বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও শিক্ষার্থীদের সার্বিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন তিনি। পরিদর্শনকালে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬