নওগাঁয় বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৩ আগস্ট ২০২৬, ০১:৫০ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৬, ০১:৫১ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

নওগাঁর পত্নীতলায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে শ্যামল তিগ্গা (৪০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নজিপুর-ধামইরহাট আঞ্চলিক সড়কের বিজিবি ক্যাম্প-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শ্যামল তিগ্গা উপজেলার আকবরপুর ইউনিয়নের রায়তারা গ্রামের বিরশা তিগ্গার ছেলে।

জানা যায়, সকালে শ্যামল তিগ্গা মোটরসাইকেলযোগে আঞ্চলিক সড়কের পার্শ্ব রাস্তা থেকে সড়কে উঠছিলেন। ওই সময় সড়ক দিয়ে যাওয়া একটি দ্রুতগতির যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ তার হয়। এতে তিনি গুরুতর আহত হয়ে সড়কে পড়ে যান। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পত্নীতলা থানা পুলিশের অফিসার ইনচার্জ নিয়ামুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬