বিদ্যুৎ সংযোগ দিতেই পুড়ল তিন মহল্লার টিভি-ফ্রিজসহ বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম

১৩ আগস্ট ২০২৬, ১২:৪৫ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৬, ১২:৪৭ PM
পোর্টেবল ট্রান্সফরমার

পোর্টেবল ট্রান্সফরমার © সংগৃহীত

রাজশাহীর কাটাখালী পৌরসভায় বিকল ট্রান্সফরমার বদলে বিদ্যুৎ সরবরাহ চালু করতেই ঘটে বিপত্তি। সংযোগ দেওয়ার কয়েক মুহূর্তের মধ্যে অতিরিক্ত ভোল্টেজে তিনটি মহল্লার প্রায় ৩০০ বাড়ির টিভি, ফ্রিজ, এসি, বাতিসহ বিভিন্ন বৈদ্যুতিক ও ইলেকট্রনিক সরঞ্জাম পুড়ে নষ্ট হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় লোকজন। এতে ক্ষুব্ধ বাসিন্দারা নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির (নেসকো) কর্মীদের আটকে রাখেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে।

সোমবার (১০ আগস্ট) দিবাগত রাত দুইটার দিকে পৌরসভার বাখরাবাজ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন জানান, সোমবার রাতে বাখরাবাজ এলাকার একটি মসজিদের সামনে থাকা ট্রান্সফরমারটি হঠাৎ বিকল হয়ে যায়। ফলে বাখরাবাজ মোল্লাপাড়া, মধ্যপাড়া ও স্কুলপাড়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় স্থানীয় ব্যক্তিরা নেসকোর কাটাখালী কার্যালয়ে বিষয়টি জানান। পরে নেসকোর কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বিকল ট্রান্সফরমারটি মেরামত করেন। রাতের দিকে পোর্টেবল ট্রান্সফরমার ব্যবহার করে বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়। সংযোগ দেওয়ার সঙ্গে সঙ্গেই মসজিদের সামনে একটি বৈদ্যুতিক বাতি বিকট শব্দে পুড়ে যায়। পরিস্থিতি বুঝতে পেরে কর্মীরা দ্রুত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন। তবে এর আগেই বিভিন্ন বাড়ির বহু বৈদ্যুতিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়ে যায় বলে দাবি বাসিন্দাদের।

ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয় লোকজন সড়কে বেরিয়ে এসে নেসকোর কর্মীদের ঘিরে ফেলেন। কয়েকজন কর্মীকে মারধর করা হয়েছে বলেও জানা গেছে। পরে পুলিশ গিয়ে তাদের সেখান থেকে সরিয়ে নেয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা কমিটির আহ্বায়ক ও স্থানীয় বাসিন্দা নাহিদুল ইসলাম বলেন, ‘তিনটি মহল্লার প্রায় সব বাড়ির ইলেকট্রনিকস পণ্য পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত লোকজন অভিযোগ জানাতে আমার বাড়িতে আসছেন। তারা ক্ষতিপূরণ দাবি করছেন। অন্তত ৩০০ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।’

স্থানীয় বাসিন্দা মো. সানা জানান, তার বাড়ির বাতির পাশাপাশি টেলিভিশন, ফ্রিজ ও এসিও নষ্ট হয়েছে। তার অভিযোগ, পোর্টেবল ট্রান্সফরমার চালুর পরপরই এসব সরঞ্জাম পুড়ে যায়। ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান তিনি।

ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ জানতে ইতিমধ্যে স্থানীয়ভাবে তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। কাটাখালী পৌর বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম বলেন, ওই এলাকায় প্রায় ৩০০টি বাড়ি রয়েছে। কোন বাড়িতে কী ধরনের ক্ষতি হয়েছে, তা তালিকাভুক্ত করা হচ্ছে।

নেসকোর রাজশাহী বিক্রয় ও বিতরণ বিভাগ-৫-এর নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন বলেন, বিদ্যুৎ সরবরাহ করা হয় তিনটি লাইনের মাধ্যমে। কোনো কারণে দুটি লাইন এক হয়ে গেলে আনলিমিটেড বিদ্যুৎ চলে যেতে পারে। এটি অত্যন্ত বিপজ্জনক। এই ক্ষেত্রে এমনই হয়েছে। এটি কোনো গ্রাহকের বাড়িতেও হতে পারে, আবার মূল লাইনেও হতে পারে। কোথায় হয়েছে, তা নিশ্চিত করে বলা সম্ভব নয়।

ক্ষতিপূরণের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, দুর্ঘটনার কারণে ক্ষতিগ্রস্ত এতগুলো বাড়ির ক্ষতিপূরণ দেওয়া সম্ভব নয়।

এদিকে হঠাৎ বিপুলসংখ্যক বাড়ির বৈদ্যুতিক সরঞ্জাম নষ্ট হওয়ায় স্থানীয় ব্যক্তিদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। দ্রুত ঘটনার কারণ শনাক্ত, ক্ষয়ক্ষতির সঠিক হিসাব এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তারা।

আমিনবাজারে এসবি সদস্য হত্যায় প্রাইভেটকার চালক গ্রেপ্তার
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খালে, নিহত ৩
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
র‍্যাব পরিচয়ে মেস থেকে জবি ছাত্রীকে নিয়ে যাওয়ার চেষ্টা, নেপ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
হারেদি ইহুদি নেতাদের সঙ্গে ট্রাম্পের বৈঠক, নেপথ্যে কী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
জীবিত মাকে মৃত দেখিয়ে জমি বিক্রির অভিযোগ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষক বদলি আবেদনের সময় বাড়ানো নিয়ে যা বললেন ডিজি
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9