নওগাঁয় মোটরসাইকেল-সিএনজি সংঘর্ষে সেনাসদস্য নিহত

১৩ আগস্ট ২০২৬, ১১:৫৫ AM , আপডেট: ১৩ আগস্ট ২০২৬, ১২:০৩ PM
যোবায়ের রহমান

যোবায়ের রহমান © সংগৃহীত

নওগাঁর মহাদেবপুরে মোটরসাইকেল সিএনজি সংঘর্ষে যোবায়ের রহমান (২৪) নামের এক সেনাসদস্য নিহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) দিবাগত রাত আটটার দিকে মহাদেবপুরের আখেড়া নামের এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাতে বগুড়া সি এম এইচ এস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত যোবায়ের নওগাঁর সীমান্তঘেঁষা সাপাহার উপজেলায় উত্তরপাতাড়ি গ্রামের বাসিন্দা।

জানা যায়, নিহত সেনাসদস্য যোবাযের ছুটিতে গ্রামের বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে জেলার মহাদেবপুরের আখেড়া এলাকায় এলে তার মোটরসাইকেলের সঙ্গে একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে বগুড়া সামরিক হাসপাতালে নেওয়া হয়। সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।
 
মৃত্যুর সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক বলেন, নিহত যোবায়ের ২০২২ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক হিসেবে যোগদান করেন। সেখান থেকে ছুটিতে বাড়ি আসার সময় দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

আমিনবাজারে এসবি সদস্য হত্যায় প্রাইভেটকার চালক গ্রেপ্তার
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খালে, নিহত ৩
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
র‍্যাব পরিচয়ে মেস থেকে জবি ছাত্রীকে নিয়ে যাওয়ার চেষ্টা, নেপ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
হারেদি ইহুদি নেতাদের সঙ্গে ট্রাম্পের বৈঠক, নেপথ্যে কী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
জীবিত মাকে মৃত দেখিয়ে জমি বিক্রির অভিযোগ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষক বদলি আবেদনের সময় বাড়ানো নিয়ে যা বললেন ডিজি
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9