৫ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে শোকজ

১২ আগস্ট ২০২৬, ০৩:০২ PM
জেলা শিক্ষা ভবন, ঠাকুরগাঁও

জেলা শিক্ষা ভবন, ঠাকুরগাঁও © সংগৃহীত

২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে ঠাকুরগাঁওয়ের পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। ফলাফলে এমন বিপর্যয়ের ঘটনায় এসব বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে জেলা শিক্ষা বিভাগ।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. শাহীন আকতার। 

জেলা শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জেলায় মোট ১৭ হাজার ৬৮৪ জন শিক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ৯ হাজার ৮৮৬ জন। পাসের হার ৫৫ দশমিক ৯০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৪৬৪ জন। সব মিলিয়ে জেলার সামগ্রিক এসএসসি ফলাফল সন্তোষজনক নয়। 

জেলা শিক্ষা অফিস জানায়, এবা এসএসসিতে জেলায় শূন্যপাস প্রতিষ্ঠানের  সংখ্যা ৫টি। এর মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় চারজন শিক্ষার্থী অংশ নিলেও কেউ পাস করতে পারেনি। একই উপজেলার অনভারডিঘি উচ্চ বিদ্যালয়ের সাতজন পরীক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছে। মাধবপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও তাওরিগাঁ উচ্চ বিদ্যালয় থেকে পাঁচজন করে শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও কোনো শিক্ষার্থী উত্তীর্ণ হতে পারেনি।

এ ছাড়া হরিপুর উপজেলার রামপুর ভাতুরিয়া বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া তিন শিক্ষার্থীর সবাই ফেল করেছে।

শিক্ষা অফিস আরও জানায়, এমন ফলাফলে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। একই সঙ্গে বিদ্যালয়গুলোর পাঠদান ও একাডেমিক ব্যবস্থাপনার মান নিয়েও প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা শিক্ষা কর্মকর্তা মো. শাহীন আকতার বলেন, পাঁচটি বিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হওয়ায় সংশ্লিষ্ট প্রধান শিক্ষকদের ডেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আগামী দুই দিনের মধ্যে ফল বিপর্যয়ের কারণ লিখিতভাবে জানাতে বলা হয়েছে। বিদ্যালয়গুলোর ফলাফল বিপর্যয়ের প্রকৃত কারণ খতিয়ে দেখা হবে। তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। 

রুদ্ধশ্বাস ম্যাচে নাপোলিকে হারাল ইন্টার, জয়ের নায়ক লাউতারো
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ভারতের সঙ্গে সর্বনিম্ন রানে অলআউট পাকিস্তান, হারল বড় ব্যবধা…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
বহু নেতা-কর্মী সামনে ভালো কথা বলে, বাইরে এসে বলে না
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে বজ্রসহ বৃষ্টির আভাস 
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
পিএসসির নতুন চেয়ারম্যানের শপথ আজ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
জানালা খোলা রেখে টিভি দেখছিলেন গৃহবধূ, হঠাৎ শরীরে এসে লাগে …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬