ডুলাহাজারা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মারা গেছেন

১২ আগস্ট ২০২৬, ০২:৪২ PM
ভারপ্রাপ্ত অধ্যক্ষ সৈয়দ ইছমাইল হোসেন সিরাজী

ভারপ্রাপ্ত অধ্যক্ষ সৈয়দ ইছমাইল হোসেন সিরাজী © সংগৃহীত ও সম্পাদিত

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সৈয়দ ইছমাইল হোসেন সিরাজী ইন্তেকাল করেছেন। আজ নিজ বাসভবনে তাঁর মৃত্যু হয়। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তাঁর মৃত্যুতে ডুলাহাজারা ডিগ্রি কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। শিক্ষা ক্ষেত্রে তাঁর অবদান এবং শিক্ষার্থীদের প্রতি আন্তরিকতার কথা স্মরণ করে শোক প্রকাশ করেছেন অনেকে।

কলেজের শিক্ষার্থী সুমন বলেন, ‘স্যার ছিলেন আমাদের কাছে অত্যন্ত শ্রদ্ধেয় একজন শিক্ষক। তিনি সবসময় ভালোভাবে পড়াশোনার পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধে গড়ে উঠতে উৎসাহ দিতেন। তাঁর মৃত্যুতে আমরা একজন অভিভাবকতুল্য শিক্ষককে হারালাম।’

অভিভাবক আলম বলেন, ‘সৈয়দ ইছমাইল হোসেন সিরাজী শিক্ষার্থীদের প্রতি অত্যন্ত আন্তরিক ছিলেন। তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তাঁর মতো একজন শিক্ষাবিদের চলে যাওয়া শিক্ষাঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি।’

স্থানীয়রা জানান, সৈয়দ ইছমাইল হোসেন সিরাজী দীর্ঘদিন ধরে এলাকার শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর মৃত্যুতে এলাকাবাসী একজন সম্মানিত শিক্ষক ও ভালো মানুষকে হারিয়েছে।

চকরিয়া প্রেসক্লাবের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে। একই সঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬