এক ঘণ্টা পর আবার ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু

১২ আগস্ট ২০২৬, ১২:৫৯ PM
আন্তঃনগর যমুনা ট্রেনের স্থায়ী যাত্রাবিরতির দাবিতে স্থানীয় বাসিন্দাদের অবস্থান কর্মসূচি

আন্তঃনগর যমুনা ট্রেনের স্থায়ী যাত্রাবিরতির দাবিতে স্থানীয় বাসিন্দাদের অবস্থান কর্মসূচি © সংগৃহীত

আন্তঃনগর যমুনা এক্সপ্রেসের স্থায়ী যাত্রাবিরতির দাবিতে ময়মনসিংহের গফরগাঁওয়ের মশাখালী রেলস্টেশনে স্থানীয়দের অবরোধের কারণে এক ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে রেললাইনে অবস্থান নিয়ে যমুনা এক্সপ্রেস থামিয়ে দেন আন্দোলনকারীরা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করলে ট্রেন চলাচল শুরু হয়।

গফরগাঁও রেলওয়ে স্টেশন থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে মশাখালী রেলস্টেশনের অবস্থান। সেখাানেই  যমুনা আন্তঃনগর ট্রেনটি প্রায় এক ঘণ্টা ধরে আটকে ছিল।

স্থানীয় একাধিক বাসিন্দা বলেন, মশাখালী স্টেশনে আন্তঃনগর যমুনা এক্সপ্রেসের স্থায়ী যাত্রাবিরতির দাবিতে তারা ১০ থেকে ১২ দিন ধরে আন্দোলন করছেন। আজ সকালে অবস্থান কর্মসূচি পালনের সময় রেললাইনে লাল কাপড় টাঙিয়ে ট্রেনটি থামানো হয়।

আন্দোলনকারীদের দাবি, নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলার জন্য মশাখালী রেলওয়ে স্টেশনটি গুরুত্বপূর্ণ। এখানে আন্তনগর ট্রেনের যাত্রাবিরতির সিদ্ধান্ত না আসা পর্যন্ত তাদের কর্মসূচি চলবে।

এ বিষয়ে জানতে চাইলে মশাখালি রেলস্টেশনের স্টেশন মাস্টার সোলায়মান কবির জানান, গত ৩০ জুলাই থেকে এ ধরনের অবস্থার সৃষ্টি করে যাচ্ছে এলাকার লোকজন। এতে প্রায় প্রতিদিনই মারাত্বক ভোগান্তিতে পড়ে সাধারণ লোকজন।
আজ প্রায় এক ঘণ্টা রেল চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ এসে স্বাভাবিক করে।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬