লক্ষ্মীপুরে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

০৮ আগস্ট ২০২৬, ০১:৪০ PM
সংবর্ধনাপ্রাপ্ত শিক্ষার্থীরা

সংবর্ধনাপ্রাপ্ত শিক্ষার্থীরা © সংগৃহীত

লক্ষ্মীপুরে বৃত্তিপ্রাপ্ত ও মেধাবী ৯৭ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। একই অনুষ্ঠানে কেয়ার এডুকেশন স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার ২১টি ইভেন্টে বিজয়ী ১৯০ শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

শনিবার (৮ আগস্ট) সকালে শহরের টাউন হল মিলনায়তনে এসব আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কেয়ার এডুকেশন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন জেলা শাখার সভাপতি শামসুল করিম খোকন, সাংবাদিক সেলিম উদ্দিন নিজামী, প্রতিষ্ঠানটির পরিচালক ফখরুল ইসলাম স্বপন, আরিফ হোসেন চৌধুরী,  মোখলেছুর রহমান চৌধুরী, হুমায়ুন কবির চৌধুরী, মো. বাহার উদ্দিন, আবুল কালাম আজাদ প্রমুখ।

পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬