নেত্রকোনায় জুতার কারখানায় অগ্নিকাণ্ড, ২৫ দোকান পুড়ে ছাই

০৮ আগস্ট ২০২৬, ১১:৫২ AM
আগুনে পুড়ছে দোকান

আগুনে পুড়ছে দোকান © টিডিসি

নেত্রকোনা শহরের বড় বাজারের কাপড়পট্টি এলাকায় একটি জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৫টি দোকান পুড়ে গেছে। পরে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

শুক্রবার (৭ আগস্ট) রাত ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা গেছে, শহরের বড় বাজার এলাকার ‘আরিফ সুজ’ নামের একটি জুতার কারখানায় প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনে মজুমদার ইলেকট্রনিক্স, ভুঁইয়া প্লাজাসহ অন্তত ২৫টি দোকান পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

জেলা পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো নিশ্চিতভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ঘটনাস্থল পরিদর্শন করেছেন নেত্রকোনা জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান।

অর্ধশত জনবল নিয়োগ দেবে বুয়েট, আবেদন অনলাইনে
  • ০৭ অক্টোবর ২০২৬
মবের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ তদন্ত করবে জাতিসংঘ, …
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রাধ্যক্ষসহ ৪ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলার জেরে গভীর রাতে চ…
  • ০৭ অক্টোবর ২০২৬
আজ ১০ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়
  • ০৭ অক্টোবর ২০২৬
স্কুলের মিটিংয়ে বসেই স্ত্রীকে চড়, বিভাগীয় ব্যবস্থার মুখে শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
জবির ১৬ তলা ছাত্রী হলের দুই লিফট বন্ধ, সচল দুটি নিয়েও আতঙ্ক…
  • ০৭ অক্টোবর ২০২৬