সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯

০৭ আগস্ট ২০২৬, ১২:১৮ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৬, ১২:৫৩ PM
মুখোমুখি সংঘর্ষে দুমড়েমুচড়ে যাওয়া দুই বাস

মুখোমুখি সংঘর্ষে দুমড়েমুচড়ে যাওয়া দুই বাস © সংগৃহীত

সিলেটের ওসমানীনগরে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে ৯ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন অন্তত ২৫ জন। শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কাশিকাপন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা-সিলেট মহাসড়কের কাশিকাপন এলাকায় সিলেটমুখী বেঙ্গল পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকামুখী ইউনিক পরিবহনের বাসের সংঘর্ষ হয়। এ ঘটনায় ইউনিক পরিবহনের বাসটি খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই ইউনিক পরিবহনের ৮ যাত্রী নিহত হন।

এ ছাড়া দুটি বাসের অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন। তাদের অনেককেই উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম ভূঁইয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

ট্রেনের ভুয়া টিকিট বানিয়ে ১০-১২ জনের কাছে বিক্রি, আটক ব্রা…
  • ১২ অক্টোবর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে এসকেএফ ফার্মাসিউটিক্যালস, আবেদন ১৭ অ…
  • ১২ অক্টোবর ২০২৬
প্রধান নির্বাচন কমিশনারকে অপসারণে বিধানসভায় প্রস্তাব পাস কর…
  • ১২ অক্টোবর ২০২৬
বিসিএস ক্যাডার হয়েও যোগ দিলেন না ৩৮ জন
  • ১২ অক্টোবর ২০২৬
সুইডেনে বিপিসিএন অ্যাওয়ার্ড পেলেন আইনজীবী শিশির মনির
  • ১২ অক্টোবর ২০২৬
ফরিদপুরে পরকীয়ার অভিযোগে প্রবাসীর স্ত্রীর চুল কেটে দিল গ্রা…
  • ১২ অক্টোবর ২০২৬