ফেনীতে বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশাচালকের

০৬ আগস্ট ২০২৬, ০৪:১২ PM
বাসের চাপায় দুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিকশা

বাসের চাপায় দুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিকশা © টিডিসি

ফেনীর ছাগলনাইয়ায় স্টারলাইন পরিবহনের একটি বাসের ধাক্কায় সাইফুল ইসলাম (৩২) নামের এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার এক যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনার পর ঘাতক বাসটি জব্দ করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছাগলনাইয়া উপজেলার নিজকুঞ্জরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম উপজেলার ছয়ঘরিয়া এলাকার আবদুল হাইয়ের ছেলে। আহত যাত্রীর নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

হাইওয়ে পুলিশ জানায়, সাইফুল একজন যাত্রী নিয়ে অটোরিকশাযোগে বারৈয়ারহাট থেকে ছাগলনাইয়ার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে নিজকুঞ্জরা এলাকায় ইউটার্ন নেওয়ার সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ফেনীগামী স্টারলাইন পরিবহনের একটি বাস অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে সাইফুল ছিটকে সড়কে পড়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় অটোরিকশার যাত্রী আহত হন।

ফাজিলপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, নিহতের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। আহত যাত্রীকে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক বাসটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন।

ক্যাশ অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ২৫ অক্টোবর পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
ফুল দিয়ে শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে শ্রদ্ধা ও ইতিবাচক রাজনীত…
  • ০৫ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে এরিয়া সেলস ম্যানেজার, আবেদন ১৭ অক্টোব…
  • ০৫ অক্টোবর ২০২৬
১৫ লাখ টাকার মসজিদ সংস্কারের টেন্ডার আটকে আছে চবি ছাত্রদল স…
  • ০৫ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ব…
  • ০৫ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জের সেই বুশরাসহ বিসিএসের গেজেটভুক্ত হলেন আরও ৪০ প্র…
  • ০৫ অক্টোবর ২০২৬