শিক্ষার্থীদের সামনে কান্নায় ভেঙে পড়লেন শিক্ষক, বললেন—‘আমার চাকরিটা খাইয়ো না, আমি মারা যাব’

২৫ জুলাই ২০২৬, ০৩:০৪ PM
শিক্ষার্থীদের সামনে কান্নায় ভেঙে পড়লেন

শিক্ষার্থীদের সামনে কান্নায় ভেঙে পড়লেন © সংগৃহীত

কুমিল্লা সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষসহ ৭ শিক্ষককে একযোগে বদলির আদেশকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে পুরো কলেজ ক্যাম্পাস। শনিবার (২৫ জুলাই) শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি ও মানববন্ধন করে এই বদলির আদেশ প্রত্যাহারের দাবি জানান।

আন্দোলনের এক পর্যায়ে বদলির আদেশ পাওয়া ইংরেজি বিভাগের শিক্ষক মোহাম্মদ মহসীন শিক্ষার্থীদের সামনে আবেগাপ্লুত হয়ে পড়েন। ভাইরাল হওয়া ভিডিওতে তাকে হাতজোড় করে বলতে শোনা যায়,

‘আমি সরকারি চাকরির ওপর নির্ভরশীল একজন মানুষ। তোমরা এমন কিছু করবে না, যাতে আমার এই চাকরিটা চলে যায়। তোমরা আমার ক্ষতি করোনা। এটা শুধু আমার না, আমার পুরো পরিবারের বাঁচার অবলম্বন... তোমরা আমার চাকরিটা খাইয়ো না, আমি মারা যাব।’

শিক্ষার্থীদের দাবি, কলেজে আগে থেকেই শিক্ষকসংকট রয়েছে। নতুন শিক্ষক নিয়োগ না দিয়েই একসঙ্গে ৭ শিক্ষককে বদলি করায় শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হবে। তারা অবিলম্বে বদলির আদেশ প্রত্যাহারের দাবি জানান।

সামাজিক যোগাযোগমাধ্যমেও এ ঘটনায় ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেক সাবেক ও বর্তমান শিক্ষার্থী মন্তব্য করেছেন, মহসিন স্যারের মতো জনপ্রিয় ও দক্ষ শিক্ষককে এভাবে সরিয়ে দেওয়া কুমিল্লার শিক্ষার্থীদের জন্য বড় ক্ষতি।

প্রসঙ্গত, গত ১৩ জুলাই এইচএসসি পরীক্ষার সময় ভারী বৃষ্টিতে কুমিল্লা সরকারি মহিলা কলেজের পরীক্ষা কেন্দ্রে জলাবদ্ধতার ঘটনা দেশজুড়ে আলোচনার জন্ম দেয়। এর ১০ দিন পর শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে কলেজটির উপাধ্যক্ষসহ ৭ শিক্ষককে দেশের বিভিন্ন জেলায় বদলির আদেশ দেওয়া হয়। সেই সিদ্ধান্তের প্রতিবাদেই শিক্ষার্থীদের চলমান আন্দোলন।

পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিটিভির স্ক্রলে ইশরাকের পদত্যাগ নির্দেশের খবর
  • ১৯ অক্টোবর ২০২৬
কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানানো হবে, পদত্যাগ ইস্যুতে ফের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি আবেদন শুরু…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬