টেকনাফে বিজিবির অভিযানে ১ লাখ ১০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ২

বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক দুজন

বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক দুজন © সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে ১ লাখ ১০ হাজার ইয়াবা বড়িসহ দুই চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য ৩ কোটি ৩০ লাখ টাকা।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান নাফ নদী অতিক্রম করে সাবরাং সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে। এ তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) দিবাগত রাত ১টা ৩০ মিনিটের দিকে নাফ নদীতে আধুনিক ফ্যান্টম নৌযানসহ একটি বিশেষ অভিযানিক দল মোতায়েন করে। রাত ৩টার দিকে মিয়ানমার থেকে একটি নৌকা বাংলাদেশের জলসীমায় প্রবেশ করলে বিজিবি সদস্যরা সেটিকে ধাওয়া করেন। এ সময় নৌকায় থাকা চোরাকারবারীরা নদীতে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করলে দুইজনকে আটক করা হয়। তবে অপর একজন রাতের অন্ধকারের সুযোগে সাঁতরে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়।

পরে নৌকাটি তল্লাশি করে ১ লাখ ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। অভিযান চলাকালে চোরাকারবারীদের নৌকাটি বিজিবির ফ্যান্টম বোটের সঙ্গে ধাক্কা লেগে ক্ষতিগ্রস্ত হয়ে ঘটনাস্থলেই অর্ধনিমজ্জিত হয়।

আটক ব্যক্তিরা হলেন উখিয়ার কুতুপালং এফডিএমএন ক্যাম্পের বাসিন্দা জুস মোহাম্মদ (৩০) ও আলিখালী এফডিএমএন ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ ইলিয়াস (৩৭)।

টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক, চোরাচালান ও অন্যান্য সীমান্ত অপরাধ দমনে বিজিবির গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল এবং বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

আটক দুই ব্যক্তি ও উদ্ধার করা ইয়াবা টেকনাফ মডেল থানায় নিয়মিত মামলার মাধ্যমে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

‘বিশাল গরু পার্টি’ থিমে সিডনিতে আইইউটিয়ানদের পুনর্মিলনী
  • ০৮ অক্টোবর ২০২৬
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই
  • ০৮ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশের ৮৮ বিশ্ববিদ্…
  • ০৮ অক্টোবর ২০২৬
৫ কোটি টাকার বিনিময়ে আশ্রমে যাওয়ার অভিযোগ কোহলির বিরুদ্ধে
  • ০৮ অক্টোবর ২০২৬
ছাত্রদল ও ছাত্রশিবিরের দ্বন্দ্বের জেরে কেসি কলেজে পাঠদান বন…
  • ০৮ অক্টোবর ২০২৬
মেসিকে শুভেচ্ছা জানিয়ে যা বললেন রোনালদো
  • ০৮ অক্টোবর ২০২৬