অজু করতে নেমে কংস নদীতে নিখোঁজ বৃদ্ধ

২৩ জুলাই ২০২৬, ০২:২৭ PM
আছির উদ্দিন

আছির উদ্দিন © সংগৃহীত

ময়মনসিংহের ফুলপুর উপজেলার বালিয়া ইউনিয়নের বড়ইকান্দি গোদারঘাট এলাকায় কংস নদীতে অজু করতে নেমে নিখোঁজ হওয়া বৃদ্ধ আছির উদ্দিনের (৮৫) সন্ধান মেলেনি এখনো। ঘটনার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও প্রিয়জনের ফিরে আসার অপেক্ষায় নদীর পাড়ে উৎকণ্ঠার প্রহর গুনছেন স্বজনরা।

বুধবার (২২ জুলাই) রাত ৯টার দিকে অজু করতে কংশ নদীতে নামেন আছির উদ্দিন। এ সময় অসাবধানতাবশত পা পিছলে প্রবল স্রোতে পড়ে গিয়ে তিনি নিখোঁজ হন। ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে নদীতে নেমে তাকে উদ্ধারের চেষ্টা চালান। তবে রাতভর তল্লাশি চালিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। 

নিখোঁজ আছির উদ্দিন বড়ইকান্দি এলাকার বাসিন্দা। তার নিখোঁজের ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। 

এদিকে বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয় বাসিন্দারা কংস নদীতে উদ্ধার অভিযান শুরু করেছেন। নদীর বিভিন্ন অংশে তল্লাশি চালানো হলেও এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ বৃদ্ধের কোনো সন্ধান পাওয়া যায়নি। 

ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, জামিন নিতে গিয়ে শ্রীঘরে শিক্ষক
  • ১২ অক্টোবর ২০২৬
নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে রাতেও অবস্থান প্রাথমিক …
  • ১২ অক্টোবর ২০২৬
উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬
যবিপ্রবিতে দিনভর উত্তেজনা, সমঝোতায় শেষ
  • ১২ অক্টোবর ২০২৬
সোমবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ অক্টোবর ২০২৬
সপ্তাহব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
  • ১১ অক্টোবর ২০২৬