ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় পাখিভ্যানচালক নিহত

২১ জুলাই ২০২৬, ১০:৫২ PM
সড়ক দুর্ঘটনায় পাখিভ্যানচালক নিহত

সড়ক দুর্ঘটনায় পাখিভ্যানচালক নিহত © টিডিসি ছবি

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় ব্যাটারিচালিত পাখিভ্যান ও খৈলবোঝাই একটি লাটাহাম্বারের (ইঞ্জিল চালিত) মুখোমুখি সংঘর্ষে মোস্তফা শেখ (৪৫) নামে এক পাখিভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই যাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে উপজেলার লালন সড়কের সরকারি লালন শাহ কলেজের প্রধান ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোস্তফা শেখ উপজেলার ভবানীপুর গ্রামের তাঁতিপাড়া এলাকার মৃত সদর আলী শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মোস্তফা শেখ যাত্রী নিয়ে ভবানীপুর থেকে হরিণাকুণ্ডু পশু হাসপাতালের দিকে যাচ্ছিলেন। পথে সরকারি লালন শাহ কলেজের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা খৈলবোঝাই একটি লাটাহাম্বারের সঙ্গে পাখিভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোস্তফা শেখসহ তিনজন গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। হাসপাতালে নেওয়ার পর মোস্তফা শেখের অবস্থার অবনতি হলে অক্সিজেন দেওয়ার সময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হরিণাকুণ্ডু থানার ওসি (তদন্ত) অসিত কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো মামলা দায়ের করা হয়নি।

জাপানের এহিমে বিশ্ববিদ্যালয়ের সিম্পোজিয়ামে অংশ নিলেন ঢাবির …
  • ০৯ অক্টোবর ২০২৬
চবির এক হলে ধূমপান নিষিদ্ধ, অমান্য করলে পেতে হবে শাস্তি
  • ০৯ অক্টোবর ২০২৬
ডিগ্রিতে ভর্তি আবেদনের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৯ অক্টোবর ২০২৬
প্রথম মেসেজ রবিনের, ‘১৭’র আবরার ফাহাদ, মেরে বের করে দিবি দ্…
  • ০৯ অক্টোবর ২০২৬
দেশে এক বছরে শিক্ষার্থী কমেছে সাড়ে ৯ লাখ
  • ০৯ অক্টোবর ২০২৬
জাতীয় দল থেকে অবসরের পর মেসির ৩ লক্ষ্য
  • ০৯ অক্টোবর ২০২৬