বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, থানায় অভিযোগ

২১ জুলাই ২০২৬, ০৬:৩৮ PM
অনশনে বসা তরুণী

অনশনে বসা তরুণী © সংগৃহীত

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় বিয়ের প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়ে অনশন করছেন এক তরুণী। এ ঘটনায় প্রেমিক ও তার বাবা-মায়ের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।

সোমবার (২১ জুলাই) অনশনের চতুর্থ দিনে নেছারাবাদ থানায় অভিযোগটি করেন ওই তরুণী।

অভিযোগ অনুযায়ী, প্রায় তিন বছর আগে প্রেমিক আব্দুল্লাহ আল ইমনের (২২) ছোট বোনের মাধ্যমে তাদের পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং বিষয়টি উভয় পরিবারের সদস্যরাও জানতেন। সম্পর্কের একপর্যায়ে ইমন একাধিকবার তাকে বিয়ের প্রতিশ্রুতি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

তরুণীর দাবি, গত ১৭ জুলাই ইমনের ডাকে তিনি মরিচবুনিয়া বাজারে যান। সেখান থেকে ইমন তাকে নিজের বাড়িতে নিয়ে যান। তবে বাড়িতে পৌঁছানোর পর ইমনের বাবা-মা তাকে গ্রহণ করতে অস্বীকৃতি জানান। একপর্যায়ে ইমনও তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানান বলে অভিযোগ করেন তিনি। এ সময় স্থানীয় কয়েকজন ব্যক্তি ঘটনাটির সাক্ষী ছিলেন বলেও দাবি করা হয়েছে।

পরে বিষয়টি আত্মীয়-স্বজনের সঙ্গে আলোচনা করে তিনি নেছারাবাদ থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।

এ বিষয়ে নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় অভিযুক্ত যুবক বা তার পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

অ্যাম্বুলেন্সে নেই অক্সিজেন-নেবুলাইজার, সংকটাপন্ন রোগীর জীব…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
কাদের-ইনান-সাদ্দামের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টে ক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে ফগার মেশিন দিয়ে রাবি ছাত্রদলের পরিচ্ছন্নতা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
হলি ক্রস কলেজ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, দেখুন এখানে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিএটিতে শিক্ষক নিয়োগ, আবেদন ১৪ অক্টোবর পর্যন্ত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিবৃতিতে ‘কঠোরভাবে প্রতিহত’ ভাষা দিয়ে ঢাবি প্রশাসন মূলত বিএ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9