ভাঙ্গুড়ার সাবেক মেয়র রাসেলসহ গ্রেপ্তার ২

২১ জুলাই ২০২৬, ০৫:১১ PM
গ্রেপ্তার গোলাম হাসনায়েন রাসেল ও বশির আহমেদ

গ্রেপ্তার গোলাম হাসনায়েন রাসেল ও বশির আহমেদ © সংগৃহীত

নাশকতার মামলায় পাবনার ভাঙ্গুড়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম হাসনায়েন রাসেল এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক বশির আহমেদকে ঢাকার মিরপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার (২০ জুলাই) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার রাসেল ভাঙ্গুড়া পৌর সদরের সরদারপাড়া এলাকার বাসিন্দা ও পাবনা-৩ আসনের সাবেক সাংসদ মকবুল হোসেনের ছেলে।
বশির আহমেদ উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক। তিনি ভাঙ্গুড়া পৌর সদরের কুমড়াডাঙ্গা এলাকার মৃত মাওলানা রিয়াজ উদ্দিনের ছেলে।

পাবনা জেলা পুলিশের গোয়েন্দা শাখার ওসি রাশিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশের গোয়েন্দা শাখার সহযোগিতায় ভাঙ্গুড়া থানা-পুলিশ সোমবার রাতে ঢাকার মিরপুর এলাকা থেকে তাদের দুজনকে গ্রেপ্তার করে। মঙ্গলবার তাদের ভাঙ্গুড়া থানার একটি নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ওসি সাকিউল আযম জানান, ২০২৫ সালে ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণের মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, ২০২৫ সালে ১১ মে গভীর রাতে ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন বিএনপি অফিসের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরদিন এ ঘটনায় বিএনপি কর্মী ময়ছের আলী বাদী হয়ে বিস্ফোরক আইনে একটি মামলা করেন। মামলায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের ১৮ নেতাকর্মীর নামসহ অজ্ঞাত ৪০-৫০ জনকে আসামি করা হয়। এর আগে ২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর থেকে তারা পলাতক ছিল।

নেত্রকোনায় পানিতে ডুবে প্রাণ গেল শিশুর
  • ১৫ আগস্ট ২০২৬
চকরিয়ায় সড়কের পাশে বর্জ্যের স্তূপ, দুর্গন্ধে অতিষ্ঠ পথচারীরা
  • ১৫ আগস্ট ২০২৬
বঙ্গবন্ধুর দ্বিতীয় মৃত্যু ঘটেছে শেখ হাসিনার আমলে, অনেকটা ত…
  • ১৫ আগস্ট ২০২৬
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে দোয়া
  • ১৫ আগস্ট ২০২৬
বিএনপির স্থায়ী কমিটিতে নতুন ৪ মুখ
  • ১৫ আগস্ট ২০২৬
কোডিং ও ব্যবসায়িক কাজের জন্য জেমিনির নতুন মডেল উন্মোচন করলো…
  • ১৫ আগস্ট ২০২৬