টুঙ্গিপাড়ায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ

২১ জুলাই ২০২৬, ০৪:২৭ PM
ইউএনও ও পৌর প্রশাসক জহিরুল আলম ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন

ইউএনও ও পৌর প্রশাসক জহিরুল আলম ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন © টিডিসি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গওহরডাঙ্গা চৌরঙ্গী মোড়-সংলগ্ন পাটগাতি বাজার এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ১১টি পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেছে টুঙ্গিপাড়া পৌরসভা।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুর সাড়ে ১২টায় পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক জহিরুল আলম ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জহির উদ্দিন, পৌরসভার উপসহকারী প্রকৌশলী ইমরান হোসেন, পৌর বিএনপির সভাপতি মোল্লা এমদাদুল হক ইমদাদ, পৌর যুবদলের আহ্বায়ক ডা. আবু জাফর, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

ত্রাণ বিতরণকালে ইউএনও জহিরুল আলম ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

পরে তিনি পাটগাতি বাজারের মুরগি বাজার এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত পানিনিষ্কাশনের কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং এলাকাবাসীর দুর্ভোগ কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিবছর অতিবৃষ্টির সময় এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে বাড়িঘর পানিতে তলিয়ে যায়। এতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। তারা দ্রুত স্থায়ী ড্রেনেজ ব্যবস্থা বাস্তবায়নের দাবি জানান।

জাপানের এহিমে বিশ্ববিদ্যালয়ের সিম্পোজিয়ামে অংশ নিলেন ঢাবির …
  • ০৯ অক্টোবর ২০২৬
চবির এক হলে ধূমপান নিষিদ্ধ, অমান্য করলে পেতে হবে শাস্তি
  • ০৯ অক্টোবর ২০২৬
ডিগ্রিতে ভর্তি আবেদনের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৯ অক্টোবর ২০২৬
প্রথম মেসেজ রবিনের, ‘১৭’র আবরার ফাহাদ, মেরে বের করে দিবি দ্…
  • ০৯ অক্টোবর ২০২৬
দেশে এক বছরে শিক্ষার্থী কমেছে সাড়ে ৯ লাখ
  • ০৯ অক্টোবর ২০২৬
জাতীয় দল থেকে অবসরের পর মেসির ৩ লক্ষ্য
  • ০৯ অক্টোবর ২০২৬