নিখোঁজের দুই দিন পর ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

২০ জুলাই ২০২৬, ০৮:৫৪ PM
আলী হোসেন

আলী হোসেন © টিডিসি ছবি

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় নিখোঁজের দুই দিন পর আলী হোসেন (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২০ জুলাই) সকালে উপজেলার ধর্মঘর ইউনিয়নের মহাদেবপুর গ্রামের একটি ধানক্ষেত থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

নিহত আলী হোসেন মহাদেবপুর গ্রামের বাসিন্দা আব্দুল আহাদের ছেলে। তিনি জীবিকার তাগিদে স্থানীয় একটি হোটেলে কাজ করার পাশাপাশি রাজমিস্ত্রির কাজও করতেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত শনিবার (১৮ জুলাই) সকাল প্রায় ১১টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর আলী হোসেন নিখোঁজ হন। পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি। পরদিন (১৯ জুলাই) এলাকায় মাইকিং করা হয়। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁর সন্ধান চেয়ে একাধিক পোস্ট দেওয়া হয়।

সোমবার সকাল প্রায় ৭টার দিকে মহাদেবপুর গ্রামের একটি ধানক্ষেতে জমে থাকা বর্ষার পানিতে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয় কয়েকজন কৃষক। পরে তাঁরা মাধবপুর থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি আলী হোসেনের বলে শনাক্ত করেন।

নিহতের বাবা আব্দুল আহাদ বলেন, তাঁর ছেলে নিয়মিত কাজ করতেন এবং কারও সঙ্গে কোনো বিরোধ ছিল বলে তাঁদের জানা নেই। কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা পরিবার নিশ্চিত নয়। ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানান তিনি।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ঘটনাস্থলের আলামত পর্যবেক্ষণ করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে প্রাণ গেল ৫ বছরের শিশু রেদওয়ানের
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সেন্ট্রাল মেডিকেল কলেজে অধ্যাপকসহ ৯ পদে নিয়োগ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
স্থগিত শাকসু নির্বাচনের দাবিতে উপাচার্য ভবনের সামনে মানববন্…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
‘এআই’ গবেষক ইরফানের মৃত্যু নিয়ে নতুন মোড়, আত্মহত্যার দাবি ম…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জনবল নিয়োগ দেবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
দিনাজপুরে নিখোঁজের চার দিন পর মরদেহ উদ্ধার, প্রতিবেশী গ্রেপ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9