মানুষসহ ভেসে গেল নদীর ব্রিজ, সাঁতরে প্রাণ বাঁচলেন সবাই

২০ জুলাই ২০২৬, ০৬:৪৮ PM
তীব্র স্রোতে ব্রিজ ভেঙে মানুষ ভেসে যাচ্ছে

তীব্র স্রোতে ব্রিজ ভেঙে মানুষ ভেসে যাচ্ছে © সংগৃহীত

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের তীব্র স্রোতে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার চেল্লাখালী নদীর ওপর নির্মিত একটি ব্রিজ মানুষসহ ভেসে গেছে। সোমবার (২০ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার নয়াপাড়া দক্ষিণ সন্ন্যাসীভিটা এলাকায় এ ঘটনা ঘটে। তবে ব্রিজে থাকা লোকজন সাঁতরে নিরাপদে তীরে পৌঁছাতে সক্ষম হওয়ায় বড় ধরনের কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

নালিতাবাড়ী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও বাঘবেড় ইউনিয়নের প্রশাসক মো. আনোয়ারুল কবীর ব্রিজটি ভেঙে ভেসে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পাহাড়ি ঢলের স্রোতের তীব্রতা এতটাই বেশি ছিল যে মুহূর্তের মধ্যেই ব্রিজটি পানিতে বিলীন হয়ে যায়। এ সময় ব্রিজে অবস্থানরত ব্যক্তিরা দ্রুত সাঁতরে নিরাপদ স্থানে চলে গিয়ে নিজেদের প্রাণ রক্ষা করেন।

জানা যায়, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে শেরপুর জেলার সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। উজান থেকে নেমে আসা ঢলের পানিতে মহারশী নদীর পানি উপচে ঝিনাইগাতী উপজেলার সদর বাজারে প্রবেশ করেছে। এতে বাজারের দোকানপাট, সড়ক ও আশপাশের এলাকা প্লাবিত হয়ে জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

অন্যদিকে জেলার বিভিন্ন নিম্নাঞ্চলেও পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে ধলী বিল এলাকার বহু বসতবাড়িতে বন্যার পানি ঢুকে পড়েছে। পানিবন্দি হয়ে পড়েছেন অসংখ্য পরিবার। আকস্মিক এই বন্যায় স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন।

মো. আনোয়ারুল কবীর জানান, স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। বৃষ্টি অব্যাহত থাকায় এবং উজান থেকে আরও পাহাড়ি ঢল নামার আশঙ্কায় বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা রয়েছে।

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬